Durga Puja 2025: জলযন্ত্রণায় নাকাল কলকাতা‌‌! তবুও শ্রীভূমিতে উপচে পড়া ভিড়...

Written BySoumita Khan Updated bySoumita Khan
Published: Sep 23, 2025, 01:44 PM IST|Updated: Sep 23, 2025, 01:44 PM IST

Kolkata Heavy Rainfall: সোমবার রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। বন্ধ যান চলাচল, ব্যাহত ট্রেন পরিষেবা। তার মধ্যেই লেকটাউন শ্রীভূমির পুজো মণ্ডপে ঠাকুর দেখার হিড়িক।

1/5

সৌমেন ভট্টাচার্য: জল যন্ত্রণার মধ্যেও ঠাকুর দেখার উৎসাহে ভাটা পড়েনি শ্রীভূমিতে। সোমবার রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। 

2/5

এরই মধ্যে মানুষের ঠাকুর দেখার উৎসাহতে কোনও ভাটা নেই। প্রায় হাঁটু জল পেরিয়েই লোকজন বেরিয়েছে ঠাকুর দেখতে। 

3/5

লেকটাউন শ্রীভূমির পুজো মণ্ডপে এমনই চিত্র ধরা পড়ল। পুজো মণ্ডপের সামনে প্রায় এক হাঁটু জল পেরিয়ে ঠাকুর দেখছেন মানুষজন। 

4/5

কেউ রিক্সায় কেউবা জল পেরিয়ে পায়ে হেঁটে আসছেন মণ্ডপে। কেউ জলের কারণে ফাঁকা হবে বলে ঠাকুর দেখলেন। আবার কেউ কর্মস্থলে না পৌঁছাতে পেরে সেই সুযোগে ঠাকুর দেখে নিচ্ছেন। 

5/5

আবার কেউ কেউ শুধুমাত্র ঠাকুর দেখতেই হাওড়া শিবপুর বা সল্টলেক থেকে চলে এসছেন জলের মধ্যে ঠাকুর দেখতে। চূড়ান্ত জল কষ্ট সহ্য করেও ঠাকুর দেখতে আসছেন তারা।