Laid off after 15 years: ১৫ বছর পর 'ছাঁটাই'! চাকরিহারা হতে না চাইলে অবশ্যই কী কী করবেন? খুব জরুরি ১২ সাজেশন...

Laid Off After 15 Years and 12 Lessons: কাজকে ভালোবাসা মানেই যে চাকরি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত নয়, এই তথ্যপ্রযুক্তি কর্মীর অভিজ্ঞতা সেকথা-ই আরও একবার মনে করিয়ে দেয়।

| Sep 17, 2025, 01:43 PM IST
1/16

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা ১৫ বছর ধরে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কোম্পানিতে কাজ করে আসছিলেন তিনি। কিন্তু ৪০ বছর বয়সে এসে খেলেন ধাক্কা! ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হাতে লে-অফের চিঠি ধরাল এইচআর। চাকরি হারানোর পর   Reddit-এ “Got laid off after almost 15 years” নামে শিরোনামে একটি পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। যে পোস্টটি এখন ভাইরাল হয়ে গেছে।  

2/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

“Got laid off after almost 15 years” নামে শিরোনামে ওই পোস্টে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কর্মজীবন ও কেরিয়ার সংক্রান্ত ১২টি গুরুত্বপূর্ণ 'লেসন' বা শিক্ষা তুলে ধরেছেন তিনি। তিনি জানান, কোম্পানি আগেও একাধিকবার রিব্র্যান্ড করেছে। বিশেষ করে কোভিডের পর থেকে নতুন করে ফান্ডিং-এর খোঁজ করেছে সবসময়ই। পেয়েও গিয়েছে। কিন্তু এই জুলাই মাসে পরিস্থিতি খারাপ হয়। জানা যায়, “ফান্ডিং মেলেনি।”  

3/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

এরপর তাঁর বসকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। শেষে তাঁকেও ‘স্বেচ্ছায় পদত্যাগ’ করতে বলা হয়। যাতে অফিশিয়ালি কোম্পানিকে ‘ছাঁটাই’ না দেখাতে হয়। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথায়,“এই ১৫ বছরে আমি এক–দুটি ছাড়া আর কোনও ইন্টারভিউ দিইনি। কারণ আমি আমার কাজে স্বচ্ছন্দ ছিলাম। যথেষ্ট স্ট্রং ছিলাম। সবসময় নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বহু রকম দায়িত্ব পালন করেছি। যখনই আমার ওপর আস্থা রাখা হয়েছে, আমি তার যথাযোগ্য উত্তর দিয়েছি। নিরাশ করিনি।”  

4/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

আজ ১০ বছরেরও বেশি সময় পর আবার চাকরির বাজারে চাকরির খোঁজ করতে ফিরে তিনি জানান, “অন্তত ৬০ থেকে ৭০টি চাকরির জন্য আবেদন করেছি। যদিও খুব একটা সাড়া পাইনি। কেউ রিজেক্ট করেছে। কেউ শুধু প্রোফাইল দেখেছে। এই ১৫ বছরের কেরিয়ার ও আকস্মিক এই ধাক্কায় আমি ১২টা দামী জিনিস বুঝেছি।”  

5/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

১.  তোমার জায়গা পূরণযোগ্য:পারফরম্যান্স যথেষ্ট নয়, ব্যবসায়িক দিকটাই আসল। কাজের দক্ষতাই শেষ কথা নয়, ব্যবসায়িক সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ। তাই কোম্পানি চাইলে আপনাকে ছেঁটে ফেলতেই পারে। পারফরম্যান্স ভালো হলেও কোম্পানির লাভ-ক্ষতি বা পরিকল্পনার ওপর নির্ভর করে আপনি চাকরিতে থাকবেন কি না।  

6/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

২. স্বস্তি একটা ফাঁদ: এক জায়গায় বেশি দিন থাকা মানেই আরাম। কিন্তু সেই স্বস্তি, আরামই বিপদের কারণ হতে পারে। দীর্ঘদিন এক জায়গায় থাকলে বাজারে নিজের কদর কমে যেতে পারে। নিজেও পিছিয়ে পড়তে পারেন।

7/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৩. ম্যানেজার ও টিমের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি আলোচনা করো: আপনার ম্যানেজার বা সহকর্মীদের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে খোলাখুলি কথা বলুন। কোম্পানির অভ্যন্তরীণ পরিস্থিতি জানলে আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন।

8/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৪. নতুন কিছু চেষ্টা করা বন্ধ করো না: নতুন জিনিস শেখা কখনও থামাবে না। কারণ, অস্বস্তিই প্রাসঙ্গিক করে রাখে। অস্বস্তির মধ্যেই নিজের উন্নতি লুকিয়ে থাকে। সবসময় নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করুন। তাতে নিজেকে আপডেট রাখতে পারবেন।

9/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৫. যতক্ষন তুমি আনন্দ ও শেখার সুযোগ পাচ্ছ, ততক্ষণ শুধু কাজ করো। না হলে আবার ভাবো: যতক্ষণ না আনন্দ পাচ্ছেন বা শিখছেন, ততক্ষণ শুধু পরিশ্রম করে লাভ নেই। নিজের ভালো লাগা ও উন্নতির সুযোগ না পেলে, জায়গা বদলান।

10/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৬. প্রতি ছয় মাসে একবার করে ইন্টারভিউ: মাঝেমধ্যেই ইন্টারভিউ দাও। এতে নিজের মূল্য ও বাজারের অবস্থা জানা যায়। প্রতি ৬ মাসে একবার করে হলেও অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিন। এটা শুধু কেবল চাকরি বদলের জন্য নয়, এতে নিজের বাজারদরও বুঝতে পারবেন।

11/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৭. নিজের কাজ নথিভুক্ত রাখো: আপনার নিজের কাজের রেকর্ড নিজের কাছে রাখুন। কোম্পানির উপর নির্ভর করবেন না। কী কাজ করেছেন, কী রেজাল্ট পেয়েছেন, কী অ্যাচিভ করেছেন — সব লিখে রাখলে পরের চাকরি খোঁজার ক্ষেত্রে বা পরের কোম্পানিতে কাজে দেবে।

12/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৮. প্রতি ৬–১২ মাস অন্তর CV ও সঙ্গে LinkedIn আপডেট করুন: নিয়মিত নিজের সিভি আপডেট করুন। সেইসঙ্গে LinkedIn প্রোফাইলও। যাতে হঠাৎ সুযোগ এলে হাতছাড়া না হয়ে যায়।

13/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

৯. নেটওয়ার্ক তৈরি করুন: কাজের দুনিয়ায় নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন। যোগাযোগ রেখে চলুন। ভবিষ্যতের ক্ষেত্রে পুরনো সহকর্মী, সিনিয়র, বন্ধুরা অনেক সময় রেফারেল বা সাহায্য করতে পারেন।

14/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

১০. নিজের যোগ্যতার সঙ্গে সঙ্গে “স্ট্রেচ রোল”-এও আবেদন করো: নিজের যোগ্যতার চেয়ে একটু বেশি চ্যালেঞ্জিং রোলেও চাকরির জন্য আবেদন করুন। এমন চাকরিতে আবেদন করলে আপনি আপনার নিজের সীমা সম্পর্কে জানতে পারবেন। ইন্টারভিউ দেওয়ার অভ্যাস তৈরি হবে।

15/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

১১. ইন্টারভিউর পর সবসময় ফিডব্যাক চাও: ইন্টারভিউয়ের পর যতবার সম্ভব ফিডব্যাক চেয়ে নিন। এতে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার খামতি আছে? কোথায় কোথায় উন্নতি দরকার।

16/16

১৫ বছর পর ছাঁটাই, চাকরিহারার ১২ শিক্ষা...

Laid Off After 15 Years and 12 Lessons

১২. শেষ, তোমার চাকরি তোমার পরিচয় নয়: মনে রাখতে হবে, আপনার চাকরি আপনার পরিচয় নয়। চাকরি হারানো মানেই জীবনের শেষ নয়। আপনি কে, সেটা শুধু আপনার কাজে নয়- আপনার মানসিকতা ও নীতি-মূল্যবোধেই আপনার পরিচয়। কাজকে ভালোবাসা মানেই যে চাকরি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত নয়, এই তথ্যপ্রযুক্তি কর্মীর অভিজ্ঞতা সেকথা-ই আরও একবার মনে করিয়ে দেয়।