Lawrence Bishnoi Threat: পহেলগাঁও ঘটনার প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা দেশ। এরই মাঝে ভারতের অন্যতম গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলও পাকিস্তানকে হুমকি দিয়েছে।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও নৃশংস হত্যালীলার পর তীব্র ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। 'বদলার' আগুনে জ্বলছে দেশের প্রত্যেক নাগরিক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে। এরই পাশাপাশি অনেকেই আছেন যারা সন্ত্রাসবাদকে তার মূল থেকে নির্মূল করতে চায়।
2/6এই সবের মাঝে ভারতের অন্যতম গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলও পাকিস্তানকে হুমকি দিয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি বার্তা পোস্ট করা হয়।
3/6সেখানে লেখা হয়, 'জয় শ্রী রাম রাম রাম। কাশ্মীরের পহেলগাঁওতে যে ভয়ংকর হামলায় নির্দোষ মানুষদের কোনও কারণ ছাড়াই মেরেছে, তার বদলা আমরা খুব তাড়াতাড়ি নেব। ওরা তো আমাদের নির্দোষ মানুষদের মেরেছে, কিন্তু আমরা একজন দোষীকে পাকিস্তানে ঢুকে মারব। যেটা ১ লাখ মানুষের মৃত্যুর সমান হবে।'
4/6সেখানে আরও লেখা, 'তুমি যদি হাত মেলাও, তাহলে আমরা কোলাকুলি করব। কিন্তু যদি চোখ রাঙাও, তো আমরা চোখ খুবলে নেব। আর যদি এই রকম নিচু কাজ করে তো পাকিস্তানে ঢুকে ইটের উত্তর পাথরে দেব।'
5/6পোস্টের নিচে লেখা 'লরেন্স বিষ্ণোই গ্রুপ...জিতেন্দ্র গোগি গ্রুপ...হাসিম বাবা...কালা রানা, গোল্ডিব্রা, রোহিত গোদারা। জয় হিন্দ জয় ভারত।'
6/6ছবিতে লস্কর-ই-তোইবার মূল পান্ডা হাফিজ সইদের ছবি দিয়ে তার উপর কাটা চিহ্ন আঁকা। প্রসঙ্গত, হাফিজ সইদ বর্তমানে জেলবন্দি, এমনটাই দাবি পাকিস্তান সরকারের। কিন্তু ভারতের দীর্ঘদিনের দাবি যে লস্কর-ই-তোইবার মূল পান্ডা হাফিজ সইদ পাকিস্তানেই লুকিয়ে আছে।