Laxmi Devi Favourite Zodiac Signs: মা লক্ষ্মীর অতি প্রিয় রাশি! ধনদেবীর কৃপায় উপচে পড়বে ভাগ্য, সংসারে বইবে সম্পদের স্রোত, পকেটে রাশি রাশি টাকা...

Written BySoumitra Sen
Published: Oct 03, 2025, 05:57 PM IST|Updated: Oct 03, 2025, 06:00 PM IST

Laxmi devi Favourite Zodiac Signs 2025: এবার কোজাগরী লক্ষ্মীপুজোর লগ্ন। বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপুজোর পরে পূর্ণিমা তিথিতে এ পুজো অনুষ্ঠিত হয়। এই সময় বেশ কয়েকটি রাশির জাতকজাতিকা লক্ষ্মীর বিশেষ কৃপা পাচ্ছেন।

কোজাগরী লক্ষ্মীপুজো1/7

কোজাগরী লক্ষ্মীপুজো

কেটে গেল দুর্গাপুজো। এবার কোজাগরী লক্ষ্মীপুজোর লগ্ন। বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপুজোর পরে পূর্ণিমা তিথিতে এ পুজো অনুষ্ঠিত হয়। দিনটিকে কোজাগরী পূর্ণিমা বা শারদপূর্ণিমাও বলা হয়। কালীপুজোর আগে এটিই বড় পুজো। এদিন বাঙালি সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা করেন। মনে করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। বিশ্বাস-- যাঁরা এদিন রাত জেগে দেবীর আরাধনা করেন, মা লক্ষ্মী তাঁদের বিশেষ আশীর্বাদ ও কৃপায় ভরিয়ে দেন। ফলে সেই সৌভাগ্যবানরা সুখেসম্পদে ধনরত্নে ভরে ওঠেন। এ ছাড়া অন্য একটি বিষয়ও আছে। মা লক্ষ্মীর প্রিয় রাশি। যেসব রাশি সারা বছরই মা লক্ষ্মীর প্রিয় রাশির জাতিকারা সারা বছরই নানা ভাবে শ্রী সম্পদ অর্থ সম্পত্তিতে পূর্ণ থাকেন। কারা সেই সৌভাগ্যবান?

বৃষ2/7

বৃষ

বৃষ রাশির সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক। বৃষরাশির নারীরা খুব নির্ভরযোগ্য, খুব সংবেদনশীল। জীবনের প্রতি এঁদের নিবিড় প্রেম। আর সদাই মা লক্ষ্মীর কৃপা ঝরে পড়ে এঁদের মাথায়। তাই এঁরাও সদা থাকেন আনন্দে। 

কর্কট3/7

কর্কট

কর্কট রাশির জাতিকারা খুবই প্রোটেকটিভ গোত্রের। এঁরা খুব সহানুভূতিসম্পন্নও হন। এঁদের আবেগ বুদ্ধি ও ইনটিউশনও খুব ধারালো। আর এঁরাও মা লক্ষ্মীর কৃপা পান।

কন্যা4/7

কন্যা

পরিশ্রম, বাস্তববোধ ও খুঁতখুঁতানি-- এই সব গুণের জন্য এঁরা খুব স্পেশাল। হয়তো এই সব গুণের জন্যি কন্যার রাশির কন্যারা সারা বছরই মা লক্ষ্মীর কৃপা পান। 

বৃশ্চিক5/7

বৃশ্চিক

বৃশ্চিকের নারীরা সদা-দীপ্তিময়ী। এঁরা খুবই লয়্যালও হন। মা লক্ষ্মীর আশিসে এঁদের সংসারে উথলে ওঠে ধনসম্পদ।

মকর6/7

মকর

উচ্চাকাঙ্ক্ষা, শৃঙ্খলা, দায়ব্ধতা-- মকরের নারীর এগুলি বিশেষ গুণ। এঁর জেরে এঁদের জীবনে প্রভূত উন্নতি ঘটে। এঁরা মা লক্ষ্মীর কৃপায় জীবনে খুবই উন্নতিলাভ করেন। 

মীন 7/7

মীন

মীন নারীরা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হন। বোঝাপড়া ও অনুভূতির দিক থেকে এঁরা অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। এঁরা নিঃস্বার্থ হন। আর এঁদের সঙ্গে থাকে মা লক্ষ্মীর অপার কৃপা। ব্যস! আর কী চাই?

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)