Dhanteras 2025: ধনতেরসের দিনে দীপ জ্বালাচ্ছেন ভালো কথা কিন্তু এই কয়েকটি নিয়ম না মানলে হতে পারে বড়ো সর্বনাশ...
1/13প্রথম প্রদীপ বাড়ির দক্ষিণ কোণে বসাতে হবে। দক্ষিণ কোণ হল যমের দুয়ার, যিনি হলেন মৃত্যুর দেবতা। বাড়ির দক্ষিণ কোণে প্রদীপ দিলে মৃত্যুকে এড়ানো যাবে।
2/13দ্বিতীয় প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে হবে বাড়ির পূজাস্থানে। খেয়াল রাখবেন, এটি উত্তর-পূর্ব দিকে, দেবতার সামনে রাখতে হবে।
3/13বাড়ির দুয়ারের সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এটি পরিবারকে খারাপ নজর থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়।
4/13চতুর্থ প্রদীপ জ্বালাতে হবে বাড়ির তুলসি গাছের সামনে।
5/13বাড়ির ছাদ পরিষ্কার করে সেখানে একটি প্রদীপ জ্বালাতে হবে। বিশ্বাস করা হয় এটি আপনার বাড়িকে রক্ষা করবে।
6/13অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ রাখা উচিত। বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী অশ্বত্থ গাছে বাস করে এবং এতে আর্থিক ক্ষতি রোধ হয়।
7/13সপ্তম প্রদীপটি কোনও কাছাকাছি মন্দিরে জ্বালাতে হবে।
8/13বাড়ির আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে একটি প্রদীপ রাখা উচিত।
9/13বাথরুমের বাইরে একটি প্রদীপ রাখুন।
10/13জানলার কিনারায় একটি প্রদীপ জ্বালাবেন।
11/13রান্নাঘরে একটি প্রদীপ রাখলে ক্ষুধা দূর হয়ে বলে বিশ্বাস করা হয়।
12/13ধনতেরসের রাতে বেল গাছের নিচে প্রদীপ জ্বালালে আয়-সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
13/13অবশেষে, শেষ প্রদীপটি আপনার বাড়ির কাছে রাস্তার মোড়ে রাখুন। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)