Durga Puja 2025: এস ৪০০ এর আঘাতে ধ্বংস পাক ড্রোন-আকাশ প্রতিরক্ষা, চন্দননগরের আলোক সজ্জায় Operation Sindoor

Published: Sep 17, 2025, 01:56 PM IST|Updated: Sep 17, 2025, 02:13 PM IST

Durga Puja 2025: পহেলগাম পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে  ভারতের অপারেশন সিঁদুর এবার আলোর থিমে উঠে আসবে

চন্দননগরের আলোকসজ্জা1/6

চন্দননগরের আলোকসজ্জা

থিমের মণ্ডপ আর চন্দননগরের আলোর যুগলবন্দী অন্য মাত্রা দেয় দুর্গাপুজোকে। চন্দননগরের আলোক শিল্পী বাবু পালের গত বছর পুজোর আগে মৃত্যু হয়। তার মেয়ে সুশ্বেতা পাল বাবার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।-তথ্য-বিধান সরকার

শ্রীভূমি2/6

শ্রীভূমি

সুশ্বেতা জানান, এবার শ্রীভূমিতে তাদের আলোক সজ্জা থাকছে। সিংহী পার্কের আলো, মেদিনীপুর, দিল্লীতেও দুর্গা পুজোয় চন্দননগরের আলো দেখা যাবে। -তথ্য-বিধান সরকার

পহেলগাম জঙ্গি হামলা3/6

পহেলগাম জঙ্গি হামলা

পহেলগাম পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে  ভারতের অপারেশন সিঁদুর এবার আলোর থিমে উঠে আসবে। এয়ার ডিফেন্স সিস্টেমের এস ৪০০, পাকিস্তানের ড্রোন হামলা রুখে দিয়েছিল। সেই ঘটনা আলোর কারসাজিতে তুলে ধরা হবে। -তথ্য-বিধান সরকার

সেনাকে উত্সর্গ4/6

সেনাকে উত্সর্গ

ওই আলোকসজ্জা ভারতীয় সেনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানান সুশ্বেতা। সুদর্শন চক্রের পৌরানিক অনুভূতি থেকে করা হয়েছে থিম। এছারাও ট্রাডিশনাল আলো তো আছেই। -তথ্য-বিধান সরকার

বাবু পাল5/6

বাবু পাল

চন্দননগরে শ্রীধর দাস পরবর্তী সময় বাবু পাল আলোক শিল্পীদের মধ্যে একটা অন্যতম নাম। দেশ-বিদেশে তার আলোর খ্যাতি ও সুনাম। সেই সুনামকে ধরে রাখার চেষ্টা করছেন তার মেয়ে। -তথ্য-বিধান সরকার

আলোকশিল্পী অসীম দে6/6

আলোকশিল্পী অসীম দে

অন্যদিকে চন্দননগরের আরেক আলোক শিল্পী অসীম দে'র আলোর জাদু দেখা যাবে কলকাতা ও শহরতলীর পুজোয়। মহাকাশে স্পেশ স্টেশনে কি ভাবে পৌঁছে যায় মাহকাশ যান তা দেখানো হবে থ্রি ডি অ্যানিমেশানের মাধ্যমে। পাশাপাশি কলকাতা এয়ারপোর্ট সাজিয়ে তুলবেন চন্দননগরের আলো দিয়ে। -তথ্য-বিধান সরকার