Bengal Weather Update: পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস
1/6নিম্নচাপ তো মাথায় নাচছে। বাঙালি এমনটা জেনেই প্যান্ডেল হপিংয়ে বের হচ্ছে। ষষ্ঠীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।-তথ্য-অয়ন ঘোষাল
2/6আবহাওয়া দফতরের পূর্বাভাস হল আজ সাড়ে বারোটার পর ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। -তথ্য-অয়ন ঘোষাল
3/6পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। -তথ্য-অয়ন ঘোষাল
4/6বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। ফলে প্রতিমা দর্শন করতে বের হলে ছাতা সঙ্গে নেওয়াই ভালো। -তথ্য-অয়ন ঘোষাল
5/6সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
6/6নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন। দশমী এবং একাদশী ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। -তথ্য-অয়ন ঘোষাল