Death From Lightning: ভয়ংকর বজ্রপাতে একাধিক মৃত্যু! জমিতে কাজ করছিলেন তখন তাঁরা, হঠাৎই...
Death From Lightning: এখনও বর্ষা এল না। তাতেই এই অবস্থা। ভয়ংকর বজ্রপাতে একাধিক মৃত্যু! এরপর কী হবে?
|
Apr 17, 2025, 06:49 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রায়দিঘিতে মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। ওদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সাগরপাড়ায় বজ্রাঘাতে মৃত্যু হল দুই কৃষকের।
1/6
রায়দিঘিতে

2/6
বিদ্যুৎস্পৃষ্ট

photos
TRENDING NOW
3/6
শোকের ছায়া

4/6
মুর্শিদাবাদে

5/6
জমিতে বজ্রাঘাত

6/6
মাঠে-ইটভাটায় মৃত্যু

অন্য দিকে, সাগরপাড়ার সীমান্তবর্তী সিং পাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল কুমারেশ ঘোষ ( ৫২) নামে এক কৃষকের। মৃত কৃষক চকচৌতন ঘোষপাড়া এলাকার বাসিন্দা। বজ্রাঘাতে মৃত্যু হল খড়গপুরেও। মৃতের নাম চন্দন ঘাটা। তিনি খড়গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগরে একটি ইটভাটার ম্যানেজার ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে যখন ঝড়বৃষ্টি হচ্ছিল সেই সময়ে তিনি ইটভাটার পাশেই একটি গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ে বজ্রপাত হয়। নিমেষের মধ্যেই তাঁর শরীর ঝলসে যায়। খবর পেয়ে ইটভাটার কর্মীরা ম্যানেজারকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
photos