Messi in Kolkata: মেসি জ্বরে কাঁপছে শহর। ১২ ডিসেম্বরে কলকাতায় আসছেন মেসি। সঙ্গে সুয়ারেজ, নেইমার, জডি আলবা, রডডিগো ডি পল, সারজিও বুসগেটসের মতো তারকারাও!
1/6অর্কদীপ্ত মুখোপাধ্যায়: শীতের কলকাতা জমজমাট। মেসি আসছেনই। সঙ্গে সুয়ারেজ, নেইমার, জডি আলবা, রডডিগো ডি পল, সারজিও বুসগেটসের মতো তারকারাও! যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে মেসির সঙ্গে কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে যাবেন এই তারকারা বলেই খবর।
2/6কলকাতায় লিও মেসি। যুবভারতীতে দেখা যাবে আর্জেন্টিনার সুপারস্টারকে।
3/6মেসি জ্বরে কাঁপছে শহর। একদিনেই শেষ ২৪ হাজার টিকিট। মোট ৬১ হাজার টিকিট বিক্রি করা হবে।
4/6বছর শেষে ভারতে আসছেন মেসি। ১২ ডিসেম্বর কলকাতা থেকেই শুরু হবে সফর।
5/6তারপর আমদাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন মেসি। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে সফর।
6/6এ খবর এতদিনে জেনে গিয়েছে সকলেই। চমক হল, মেসির সঙ্গে ভারতে, বলা ভালো কলকাতায় আসছেন সুয়ারেজ, নেইমার, জডি আলবা, রডডিগো ডি পল, সারজিও বুসগেটসের মতো তারকারাও।