Plane Crash at London Airport Huge Blast: লন্ডনে প্লেন ক্র্যাশ। টেক অফ করতেই বিমানে আগুন। অকুস্থল লন্ডন সাউথএন্ড বিমানবন্দর। সেখানেই ঘটে এই বিমান দুর্ঘটনা। জরুরি অবতরণে অগ্নিকাণ্ড।
1/8গতকাল, রবিবার বিকেলের দিকে লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হল ছোট যাত্রীবাহী একটি বিমান। বিমানটিতে আগুন ধরে যায়। বিমান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।
2/8এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য বলছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি বিচ বি২০০ সুপার কিং এয়ার। নেদারল্যান্ডসের লেলিস্টাডের দিকে যাচ্ছিল এটি।
3/8এসেক্স পুলসশ জানিয়েছে, বিকেল ৩:৫৫ মিনিট নাগাদ সাউথএন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি সাধারণ বেসরকারি বিমান আগুন ধরে যাওয়ার খবর পায় তারা।
4/8পুলিসের তরফেই জানা গিয়েছে, উদ্ধারকার্য আরও কয়েক ঘণ্টা ধরে চলবে। তাই জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
5/8ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে চারটি জরুরি ইউনিট পাঠায়। পাশাপাশি, এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সাউথএন্ড, রেলি ও বেসিলডন থেকে অন্তত পাঁচটি ইউনিট যায়। বিলেরিকে ও চেমসফোর্ড থেকে যানও যায় সড়কপথে।
6/8সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুপুরে বিমানবন্দরে একটি সাধারণ এভিয়েশন বিমানে গুরুতর ঘটনা ঘটে। তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। যত দ্রুত সম্ভব আরও তথ্য জানানো হবে।
7/8ঘটনার পর বিমানবন্দরসূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলের অন্তত চারটি নির্ধারিত ফ্লাইট এজন্য বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা তাঁদের অবস্থা কী, সে বিষয়ে পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে শুধু দেখা গিয়েছে, বিমানবন্দরের উপর দিয়ে আগুনের বিশাল গোলা উঠছে আকাশে।
8/8প্রসঙ্গত, গত ১২ জুন আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে-চলা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171-- যেটি একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-- ওড়ার মাত্র ৩২ সেকেন্ড পরই বিধ্বস্ত হয়। উড়ানের সময় উভয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার প্রাথমিক রিপোর্টে মিলেছিল। কী করে এটা ঘটল? পরে ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা গিয়েছে-- এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন তেল বন্ধ করে দিলে? জবাবে অন্য পাইলট বলছেন, আমি করি নি! ওই দুর্ঘটনায় ২৪০ যাত্রী-সহ মোট ২৬০ জন নিহত হন। বেঁচে শুধু একজনই।