Digha Jagannath Mandir: দীঘায় স্বর্ণবেশে পুরুষোত্তম, হলুদ আভায় অপরূপ অবলোকিতেশ্বর! কতদিন প্রভু দেবেন দর্শন?

কমলাক্ষ ভট্টাচার্য: দীঘায় জগন্নাথ মন্দিরে এখন সোনা বেশে জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তাঁদের অপরূপ দর্শন পেতে ভক্তরা ভিড় জমিয়েছেন মন্দিরে...

| Jul 06, 2025, 07:20 PM IST
1/5

দীঘার জগন্নাথ মন্দির

Digha Jagannath Mandir

সৈকত শহর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এবছরই প্রথম রথের চাকা গড়াল। গত শুক্রবার জগবন্ধুর রথযাত্রার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো রথেও দীঘায় ছিল ভক্তদের উপচে পড়া ভিড়...

2/5

জগন্নাথের সোনা বেশ

 Jagannath Suna Besha

মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে জগন্নাথ-বলরাম-সুভদ্রা ফিরছেন নিজের মন্দিরে। রবিবার অর্থাত্‍ আজ থেকে জগন্নাথ দেবের সোনাবেশ। মাসির বাড়ি থেকে ফিরে সোনাবেশে দর্শন দিচ্ছেন পুরুষোত্তম।   

3/5

সোনা বেশ কী?

What Is Jagannath's Suna Besha

ভগবান জগন্নাথ, সম্রাট রূপে সর্বাঙ্গে সোনার অলংকারে সজ্জিত হন এই বেশে। রথযাত্রা থেকে শ্রীমন্দির নামে পরিচিত মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসার পর, জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে সোনার অলংকারে সাজানো হয়। সোনা বেশ সাধারণত বছরে ৫ বার পালিত হয়।   

4/5

জগন্নাথের সোনা বেশ

Jagannath Suna Besha

স্বর্ণালী হলুদ আভায় অপরূপ অবলোকিতেশ্বর। এখন প্রশ্ন এই বেশে কত দিন দর্শন দেবেন প্রভু? গর্ভগৃহের বাইরে এই বেশে আরও দু'দিন থাকবেন। অর্থাত্‍ রবি-সোম এবং মঙ্গল।   

5/5

দর্শনে ভক্তদের ভিড়

Digha Jagannath Mandir

সোনা বেশে জগন্নাথ দর্শনে ভিড় জমিয়েছেন অগুণিত ভক্তবৃন্দ। দীঘার মন্দিরে এদিন সেই ছবিও ফুটে উঠছে...