Jalpaiguri News: প্রেমের জালে ফাঁসিয়ে জলপাইগুড়ির কলেজ ছাত্রীকে বাংলাদেশে পাচারের ছক! শেষে...

Written ByTanumoy Ghosal
Published: Sep 13, 2025, 06:59 PM IST|Updated: Sep 13, 2025, 06:59 PM IST

Jalpaiguri News: ফেসবুকে আলাপ। বাংলাদেশি যুবকের প্রেমে রীতিমতো হাবুডুব খাচ্ছিলেন জলপাইগুড়ির কলেজছাত্রী। গত ৬ সেপ্টেম্বর হঠাত্‍ নিখোঁজ হয়ে যায় তিনি। পুলিস সূত্রে খবর, প্রেমে টানের সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশে।

1/8

প্রদ্য়ুত্‍ দাস:  প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের ছক! উধাও কলেজ পড়ুয়া। প্রশাসনের তত্‍পরতায় অবশেষে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হল তাঁকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। 

2/8

 প্রেমের ফাঁদ পাতা ভুবনে! সেই ফাঁদে পা দিয়েই বিপদে পা দিয়ে বিপদে পড়েছিলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি এক কলেজ ছাত্রী।

 

3/8

গত ৬ সেপ্টেম্বর হঠাত্‍ নিখোঁজ হয়ে যায় ওই কলেজছাত্রী। মেয়ের সন্ধান পেতে পুলিসের দ্বারস্থ হন বাবা।

4/8

বাংলাদেশের পুলিশ, BGB,বিএসএফ। সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিসও। প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে থেকে ফিরিয়ে আনা গেল ওই কলেজ পড়ুয়াকে।

 

5/8

পুলিস সূত্রে খবর, ফেসবুকের মারফত্‍ বাংলাদেশের এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল ওই ওই কলেজ পড়ুয়া। ক্রমে দু'জনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

6/8

প্রেমে টানেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান ওই কলেজ পড়ুয়া।  কিন্তু তারপর সম্পর্ক আর এগোয়নি। বরং ওই তরুণীর মনে সন্দেহ জাগে।

7/8

পুলিসের দাবি,  দালালের মাধ্যমে ওই তরুণীকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল তাঁর প্রেমিকই।  পাচারের পরিকল্পনা করেছিল সে। 

8/8

জলপাইগুড়ির চ্যাংরাবান্দা সীমান্তে  বিএসএফ ও BGB-র বৈঠকের ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।