Lowering Price of LPG: পয়লা বৈশাখের আগেই বিরাট সুখবর! এক ধাক্কায় অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম...

Written BySoumitra SenUpdated bySoumitra Sen
Published: Apr 01, 2025, 02:14 PM IST|Updated: Apr 01, 2025, 02:48 PM IST

Lowering Price of LPG: একধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। একেবারে এপ্রিলের শুরুতেই। ৩১ মার্চ এলপিজি সিলিন্ডারের এই মূল্য সংশোধন করা হয়েছে। তা কার্যকর আজ, ১ এপ্রিল থেকেই।

1/6

এপ্রিল মাসে ১৪.২ কেজির সিলিন্ডারপিছুর দাম ৮২৯ টাকাই থাকছে। এর আগে ২০২৪ সালের অগস্ট মাসে শেষবারের মতো ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল।

2/6

এর আগে লোকসভা ভোটের আগে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছিল সরকার।

3/6

নতুন দামের জেরে দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম-- ৮০৩ টাকা, মুম্বইয়ে-- ৮০২.৫০ টাকা, চেন্নাইয়ে-- ৮১৮.৫০ টাকা। 

4/6

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩০০ টাকা করে ভর্তুকি পেতে থাকবেন এই প্রকল্পের সুবিধাভোগীরা। যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ৫২৯ টাকা, ৫০৩ টাকা, ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকায় পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার।

5/6

৩১ মার্চের রাতের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় এক ধাক্কায় ৪৪ টাকা ৫০ পয়সা করে দাম কমেছে রান্নার গ্যাসের সিলিন্ডারে। যদিও এই মূল্যহ্রাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। এর আগে মার্চে কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা।

6/6

তবে ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি কলকাতায়। ফলে এখনই আমবাঙালির ঘরে-ঘরে গ্যাসের দাম কমার আনন্দ অনুভূত হচ্ছে না।