Lucky Number of 2026: কোন সংখ্যা বাজিমাত করবে ২০২৬-য়ে? জেনে নিন কোন মূলাঙ্কের জাতকেরা টাকার গদিতে শুয়ে ঘুমোবেন...

Written BySoumitra Sen
Published: Jan 03, 2026, 01:36 PM IST|Updated: Jan 03, 2026, 01:36 PM IST
Lucky Number of 2026: এবার, এই ২০২৬ সালে কোন সংখ্যার জয়জয়কার জানেন? জানেন, কোন মূলাঙ্কের জাতকেরা শীর্ষে উঠবেন? শুধু রাশিফল নয়, জ্যোতিষমতে, কিংবা বলা ভালো সংখ্যাতাত্ত্বিকদের মতে, এই সংখ্যাতত্ত্বও ভাগ্যের ক্ষেত্রে খুব জরুরি একটা বিষয়।
মূলাঙ্ক1/7

মূলাঙ্ক

রাশিফলের ক্ষেত্রে যেমন গ্রহনক্ষত্রের অবস্থান বিচার করা হয়, সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে তেমন প্রাধান্য দেওয়া হয় মূলাঙ্ককে। কী এই মূলাঙ্ক? যা কোনও ব্যক্তির জন্মতারিখের ভিতরে লুকিয়ে থাকে। কীভাবে?

৩ মূলাঙ্ক2/7

৩ মূলাঙ্ক

ধরা যাক, কারও জন্মতারিখ ২১! এক্ষেত্রে তাঁর মূলাঙ্ক হবে ২+১=৩। এভাবে গণনা করে সহজেই সংখ্যাতত্ত্ব একেকটি মূলাঙ্কের ভবিষ্যতে কী আছে, তা খোঁজা সম্ভব। কোনও একটি বছরে এরকম কিছু মূলাঙ্ক থাকে, যেগুলি লাকি। যেমন এই ২০২৬ সাল। এ বছর এরকম বেশ কয়েকটি মূলাঙ্ক আছে। এর মধ্যে অন্যতম হল ৩ মূলাঙ্ক। অর্থাৎ, যাঁদের জন্ম ৩ এবং ১২, ২১ ও ৩০ তারিখে। এঁদের জন্য এ-বছরটা কেমন কাটবে, কতটা ইতি বা নেতি জড়িয়ে থাকবে তাতে, তার একটা বিশ্লেষণ হল এই সংখ্যাতত্ত্ব।

৩-এর রহস্য3/7

৩-এর রহস্য

আগে জেনে রাখুন, সংখ্যা ৩ কেন স্পেশাল। সংখ্যা ৩ সৃজনশীলতা, উন্মুক্ত চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তির প্রতীক। এই বছরটি এঁদের (যাঁদের ৩-এর মূলাঙ্কে জন্ম) জন্য আনন্দ, সুখ-সমৃদ্ধি, অনুপ্রেরণার বছর। এঁদের প্রতিভার স্ফুরণ ঘটবে, জগতের কাছে এঁদের ক্ষমতা প্রদর্শিত হবে।

৩-এর দ্যুতি ১4/7

৩-এর দ্যুতি ১

যাঁদের জন্মদিনের সংখ্যায় ৩ লুকিয়ে তাঁরা লেখালেখি, শিক্ষা-সঙ্গীত-শিল্প, মিডিয়া, বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকলে বছরটি তাঁদের জন্য দারুণ হবে। এঁরা নিজেদের মৌলিক চিন্তা দিয়ে অন্যদের মুগ্ধ করবেন, আশ্চর্য করবেন।

৩-এর দ্যুতি ২​5/7

৩-এর দ্যুতি ২​

সংখ্যা ৩-এর জাতকেরা ব্যায়াম, নাচ, সাঁতার, সাইক্লিংয়ের মতো কোনও একটি ফিটনেস রুটিনে নিজেদের যুক্ত করুন, ভালো হবে। বছর এঁদের মানসিক স্বাস্থ্যের জন্য ভাল। মানসিক ক্লান্তি বাড়লে নিজেকে ধ্যানশান্তির মধ্যে রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে।

৩-এর দ্যুতি ৩6/7

৩-এর দ্যুতি ৩

৩ মূলাঙ্কের জাতকেরা বন্ধুত্ব, সম্প্রীতি, প্রেম, বোঝাপড়া, রোমান্সের দিক থেকে খুব ভালো জায়গায় থাকবেন। এঁরা এই বছরে খুবই সোশ্যাল বা সামাজিক থাকবেন। মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। অবিবাহিতদের জন্য বছরটি একটি নতুন সম্পর্কের সূচনার বছর হতে পারে বা বিষয়টা অনেক দূর এগিয়েও যেতে পারে।

৩-এর দ্যুতি ৪7/7

৩-এর দ্যুতি ৪

কাজকর্ম, শরীর স্বাস্থ্য প্রেম-- সব তো হল। কিন্তু টাকা? এ বছর কেমন টাকা আসবে এঁদের হাতে? বিশেষজ্ঞেরা বলছেন, বছরটি আর্থিকভাবে দারুণ হবে এঁদের জন্য। ব্যয়বৃদ্ধি হলেও অর্থের প্রবাহ থাকবে। আসবে নতুন আর্থিক সুযোগ। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা মিলতে পারে। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)