জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসন্তোৎবের দিকে তাকিয়ে বসে থাকেন বহু মানুষ। হোলির আনন্দে রঙে-রসে মেতে উঠবেন বলে অপেক্ষা করে থাকেন বহু মানুষ। কিন্তু এবারে দোলের আবহ আসতে-না-আসতেই অনেকেরই মন খারাপ। কেন? কারণ, চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ১৪ মার্চে। আর, কে না জানেন, পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ ঘটে। এবারে ঘটনাচক্রে সেটা হোলির দিনে পড়েছে।
1/6এ বছর হোলিকা দহন, যেটা দোলের আগের দিন হয়, সেটা এবছর হবে ১৩ মার্চ। পরদিন দোলযাত্রা।
2/6১৪ মার্চ চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৯টা ২৯ মিনিটে, শেষ হবে ৩টে ২৯ মিনিটে।
3/6এক্ষেত্রে খুব জরুরি হল সুতক পর্ব। এটি শুরু হবে গ্রহণের ৯ ঘণ্টা আগে। এই সময়পর্বটিকে অত্যন্ত অশুভ মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজই হয় না।
4/6সকাল সাড়ে নটার আগের ৯ ঘণ্টা তো রাত ও সকালের মিশ্রিত একটা সময়। এর মধ্যে অন্তত ৬ ঘণ্টায় কারও কোনও অসুবিধাই হওয়ার কথা নয়।
5/6তবে সবচেয়ে বড় কথা হল, এই গ্রহণের প্রভাব। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। ফলে এই গ্রহণের কোনও প্রভাবই ভারতে পড়বে না। ফলে, সুতক পর্বের কোনও কথাই এখানে উঠছে না।
6/6আর যেহেতু এই গ্রহণ এ দেশ থেকে দেখা যাবে না, সেহেতু দোলের সময়ে এই গ্রহণ পড়লেও, তাতে দোলের উৎসব উদযাপনে বা পুজো-অর্চনায় কোনও সমস্যা হবে না।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)