Madhuri Dixit's Affair With Team India Captain: ভারত অধিনায়কের সঙ্গে চরম মাখামাখি হয়েছিল মাধুরী দীক্ষিতের! বিয়ে পর্যন্ত সম্পর্ক গড়িয়েও তা আর এগোয়নি। এল বিস্ফোরক রিপোর্ট।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের সঙ্গে ক্রিকেটের দীর্ঘ বছরের স্পেশ্যাল কানেকশন। সেই ১৯৬৯ সালে মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর বিয়ে করে যে পার্টনারশিপ শুরু করেছিলেন, তা এগিয়ে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, হরভজন সিং-গীতা বসরা, জাহির খান -সাগরিকা ঘাটগে, যুবরাজ সিং-হ্যাজেল কিচ ও কেএল রাহুল-আথিয়া শেঠিরা
2/7বলিউড-ক্রিকেটের এই অসাধারণ ককটেলে জুড়তে পারত আরও বেশ কিছু নাম। তবে এই প্রতিবেদনের ফোকাসে নয়ের দশকের বলি ডিভা ও 'টাইমলেস বিউটি' মাধুরী দীক্ষিত ও ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' অজয় জাদেজা। চুটিয়ে প্রেম করার পর সম্পর্ক বিয়ের দিকেও গড়িয়েছিল। কিন্তু আচমকাই সব ওলটপালট হয়ে যায়!
3/7জাদেজা-মাধুরীর জীবনে আচমকাই চলে এসেছিল বিরাট চ্যালেঞ্জ! যখন জাদেজার নাম ম্যাচ-ফিক্সিং বিতর্কে জড়িয়েছিল। আর এই কেলেঙ্কারি শুধুই জাদেজার বর্ণময় ক্রিকেট কেরিয়ারকে ব্যাকফুটে ঠেলে দেয়নি, ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছিল। যার ফলে শেষ পর্যন্ত তাদের প্রেম আর টেকেনি।
4/7জাদেজা গুজরাতের জামনগরের রাজপরিবারের সন্তান। জামনগরের সংসদ সদস্য এবং রাজনীতিবিদ দৌলতসিংহ জাদেজা এবং জ্ঞানবা জাদেজার পুত্র। অজয়ের পরিবারের ক্রিকেটে উল্লেখযোগ্য উত্তরাধিকার রয়েছে। জাদেজাদেরই আত্মীয় কেএস রঞ্জিতসিংহজি ও কেএস দলীপিসিংহজি। তাঁদের নামেই রঞ্জি ও দলীপ ট্রফি।
5/7জাদেজার অসাধারণ ক্রিকেট কেরিয়ার ছিল। ১৯৯৫ সালে ভারতের এশিয়া কাপ জয়ের কারিগর ছিলেন তিনি। কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবেই বিবেচিত হতেন। তেমনই ফিল্ডিংও করতেন জাদেজা। ২০০০ সালে ম্যাচ ফিক্সিংই প্রাক্তন ওডিআই অধিনায়কের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করে দেয়।
6/7অবসরের পর জাদেজা রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছেন বলিউডে অভিনয় করেছেন। ক্রিকেট পণ্ডিত হিসেবে কাজ করার সঙ্গেই আফগানিস্তানের মেন্টরও হয়েছিলেন। ২০০০ সালে জাদেজা অদিতি জেটলিকে বিয়ে করেন। অদিতির মা ভারতীয় রাজনীতিবিদ-লেখিকা জয়া জেটলি। জাদেজা-অদিতির দুই সন্তানও রয়েছে।
7/7১৯৯৯ সালে মাধুরী বিয়ে করেন ডক্টর শ্রীরাম নেনেকে। আজ মাধুরীও জাদেজার মতোই সুখে সংসার করছেন। মাধুরীও দুই সন্তানের মা। তবে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জাদেজার নাম না জড়ালে হয়তো মাধুরী-জাদেজাও বিয়ের পিঁড়িতেই বসতেন। এই জুটি আর দেখা হল না বলিউড-ক্রিকেটের।