Bengal Weather Update: দুপুরের পর কালো মেঘে ঢাকবে মহালয়ার আকাশ! বজ্রবিদ্যুত্‍-সহ তুমুল বৃষ্টি জেলায় জেলায়...

Written BySoumita Khan
Published: Sep 21, 2025, 10:35 AM IST|Updated: Sep 21, 2025, 10:35 AM IST

West Bengal Weather Update: আজ মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তারপরই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। 

1/9

ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত2/9

ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

অয়ন ঘোষাল: উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আগামীকাল ২২ সেপ্টেম্বর, সোমবার উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। 

 

নিম্নচাপ তৈরি3/9

নিম্নচাপ তৈরি

এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তারপরই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি4/9

দক্ষিণবঙ্গে বৃষ্টি

তার আগে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি5/9

দক্ষিণবঙ্গে বৃষ্টি

কলকাতা-সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি6/9

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আজ দক্ষিণ ২৪ পরগণা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি7/9

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আজ মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে।  কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ-সহ।

উত্তরবঙ্গে বৃষ্টি8/9

উত্তরবঙ্গে বৃষ্টি

আজ থেকে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আজ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

উত্তরবঙ্গে বৃষ্টি9/9

উত্তরবঙ্গে বৃষ্টি

বিশেষত মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।