Anubrata Mandal | Birbhum: বীরভূমের রাজনীতিতে বড়সড় 'সমীকরণ' বদলের ইঙ্গিত? অনুব্রতর সিদ্ধান্তে 'শিলমোহর' সরকারের!

Birbhum politics: নির্দেশিকা আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলের অন্দরে।

| Apr 22, 2025, 02:51 PM IST
1/5

বীরভূমের রাজনীতিতে এবার কোন 'খেলা'?

Anubrata Mandal close co-mentor in Birbhum Zila Parishad

প্রসেনজিৎ মালাকার: বীরভূমের রাজনীতিতে বড়সড় 'সমীকরণ' বদলের ইঙ্গিত! এবার জেলা পরিষদের কো-মেন্টর পদে অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদা।  

2/5

বীরভূমের রাজনীতিতে এবার কোন 'খেলা'?

Anubrata Mandal close co-mentor in Birbhum Zila Parishad

আর সেই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের গতিবিধির উপর নজর রাখতে এই উদ্যোগ? 

3/5

বীরভূমের রাজনীতিতে এবার কোন 'খেলা'?

Anubrata Mandal close co-mentor in Birbhum Zila Parishad

এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলের অন্দরে। গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে এই নির্দেশিকা আসে। 

4/5

বীরভূমের রাজনীতিতে এবার কোন 'খেলা'?

Anubrata Mandal close co-mentor in Birbhum Zila Parishadas

সেই নির্দেশিকা আসার পরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে,কাজল শেখের উপর নজরদারি রাখতেই ঘুরপথে অনুব্রত-র এই সিদ্ধান্ত। 

5/5

বীরভূমের রাজনীতিতে এবার কোন 'খেলা'?

Anubrata Mandal close co-mentor in Birbhum Zila ParishadaaZ

আর তাতে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত অনুব্রতহীন বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। কিন্তু অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরতেই শুরু হয়েছে ক্ষমতার লড়াইয়ের চাপানউতোর।