2008 Malegaon blast timeline: দেশে সবচেয়ে দীর্ঘদিন ধরা চলা সন্ত্রাস মামলার শুনানি। আবার এটিই দেশে প্রথম সন্ত্রাসী হামলা, যেখানে হিন্দু উগ্রপন্থীদের দিকে ছিল অভিযোগের আঙুল!
1/10জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্যপ্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ (2008 Malegaon blast case) মামলায় বেকসুর খালাস পেয়েছেন প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur) সহ ৭ অভিযুক্ত। (Malegaon blast All acquitted)।
2/10২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ ঘটে। ১৭ বছর পর আজ সেই মামলার রায় বেরিয়েছে। দেশে সবচেয়ে দীর্ঘদিন ধরা চলা সন্ত্রাস মামলার শুনানি এটি। এটি দেশে প্রথম সন্ত্রাসী হামলা, যেখানে হিন্দু উগ্রপন্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
3/10২০০৮-এর ২৯ সেপ্টেম্বর রাতে, পবিত্র রমজান মাসে এবং নবরাত্রির আগে মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মালেগাঁওয়ের মুসলিম অধ্যুষিত এলাকা ভিক্কু চকের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
4/10শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হন। আহত হন শতাধিক। অভিযোগ ওঠে, মালেগাঁও বিস্ফোরণে শক্তিশালী RDX বিস্ফোরক রাখা ছিল প্রজ্ঞা ঠাকুরের বাইকে। বোমা তৈরি করেছিলেন প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত।
5/10প্রাথমিকভাবে এই মামলার তদন্তের দায়িত্বে ছিলে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। পরে ২০১১ সালে তৎকালীন ইউপিএ সরকার মামলার তদন্তভার দেয় NIA-কে। ২০০৮-২০০৯ সালে মামলা বড় মোড় নেয়।
6/10হেমন্ত কারকারের নেতৃত্বে মহারাষ্ট্র এটিএস জানায় হিন্দু উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ভারতে প্রথমবার এঘটনা। বিস্ফোরণের পর ২০০৮-র অক্টোবরেই গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। নভেম্বরে বাজেয়াপ্ত করা হয় ঠাকুরের মালিকানাধীন বলে দাবি বাইকটি।
7/10কিন্তু এরপরই ২৬/১১ মুম্বই সন্ত্রাস হামলায় হেমন্ত কারকারে নিহত হন। ২০০৯-র জানুয়ারি মালেগাঁও বিস্ফোরণ হামলায় প্রথম চার্জশিট দাখিল করে এটিএস। সেখানে ১১ জন অভিযুক্ত এবং তিনজন ওয়ান্টেড ব্যক্তির নাম উল্লেখ করা হয়।
8/10এরপর ২০১১ সালে এনআইএ মামলার তদন্তভার নেওয়ার পর এটিএস-এর বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং স্বীকারোক্তি জোর করে লোপাটের অভিযোগ আনে। ২০১৭ সালে মামলার মূল অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর ও লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত জামিন পান।
9/10এরপর বিস্ফোরণের ১০ বছরের মাথায় ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রজ্ঞাঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত সহ ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়।
10/10