Kolkata International Film Festival: এবছর উৎসবে এবছর ৩৯টি দেশ থেকে মোট ২১৫টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র। চলচ্চিত্রগুলিতে ১৮টি ভারতীয় ভাষা (যার মধ্যে বাংলাও রয়েছে) এবং ৩০টি বিদেশি ভাষা স্থান পেয়েছে।
1/12জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলচ্চিত্র, সংস্কৃতি এবং আন্তর্জাতিক ভাতৃত্বের বার্তা নিয়ে শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ধন ধান্যে অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়।
2/12উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, শিল্পী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
3/12চলচ্চিত্রের মাধ্যমে শান্তি, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের আদর্শকে তুলে ধরে KIFF।
4/12এবছর উৎসবে এবছর ৩৯টি দেশ থেকে মোট ২১৫টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র।
5/12চলচ্চিত্রগুলিতে ১৮টি ভারতীয় ভাষা (যার মধ্যে বাংলাও রয়েছে) এবং ৩০টি বিদেশি ভাষা স্থান পেয়েছে।
6/12এবছরের KIFF-এর ফোকাস কান্ট্রি হলো পোল্যান্ড, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। কলকাতার ২০টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।
7/12KIFF ভারতে আয়োজিত চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে সর্বাধিক পুরস্কার মূল্য প্রদান করে চলেছে।
8/12এবারের উৎসবে একাধিক কিংবদন্তি শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বকে বিশেষ সম্মান জানানো হচ্ছে। কিংবদন্তি শিল্পী ডেভিড স্যামুয়েল পেকিনপাহ, রাজ খোসলা, সন্তোষ দত্ত, রিচার্ড বার্টন এবং সলিল চৌধুরীর প্রতি বিশেষ শতবর্ষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
9/12শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে বিশেষ সম্মাননা জানানো হয়।
10/12উদ্বোধনী মঞ্চে সঙ্গীত ও চলচ্চিত্র জগতে তাঁদের অসাধারণ অবদানের জন্য কিংবদন্তী শিল্পী শ্রীমতি আরতি মুখোপাধ্যায় এবং প্রখ্যাত অভিনেতা শ্রী শত্রুঘ্ন সিনহাকে বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করা হয়।
11/12এবারের KIFF-এ কোঙ্কনি, হরিয়ানভি, বোড়ো, ককবরক, টুলু, আরেবা, তিওয়া এবং সাঁওতালি-এর মতো দুর্লভ ভারতীয় ভাষার চলচ্চিত্রগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভারত ও মানবজাতির সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে।
12/12KIFF শুধুমাত্র চলচ্চিত্র উদযাপনের একটি মঞ্চ নয়, এটি শিল্প, সৃজনশীলতা এবং মুক্ত ভাবনার আদান-প্রদানের এক আন্তর্জাতিক ক্ষেত্র।