Mamata Banerjee on Bollywood: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফের একবার বলিউডের প্রোপাগান্ডা ছবির নির্মাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "হিংসা করে বাংলা আর পঞ্জাবকে ভাগ করেছেন। তখন তো আমরা ছিলাম না, এর দায় আমরা নেব না। বাংলার ইতিহাস ভুলে গেছে। এখন টাকা দিয়ে দিয়ে সিনেমা বানাচ্ছে, বাংলাকে অপমান করার জন্য। ক্ষুদিরাম বসুকে বলছে কি না ক্ষুদিরাম সিং!"
1/8প্রবীর চক্রবর্তী: কেশরী টু থেকে শুরু করে দ্য বেঙ্গল ফাইলস, একাধিক ছবির বিরুদ্ধে বাংলার ইতিহাস বিকৃত করার ও বাঙালি অস্মিতাকে আঘাত করার অভিযোগ উঠেছে বারবার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফের একবার বলিউডের প্রোপাগান্ডা ছবির নির্মাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2/8এদিনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হিংসা করে বাংলা আর পঞ্জাবকে ভাগ করেছেন। তখন তো আমরা ছিলাম না, এর দায় আমরা নেব না। বাংলার ইতিহাস ভুলে গেছে। এখন টাকা দিয়ে দিয়ে সিনেমা বানাচ্ছে, বাংলাকে অপমান করার জন্য। ক্ষুদিরাম বসুকে বলছে কি না ক্ষুদিরাম সিং!"
3/8মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "যখন ভারত স্বাধীন হয় তখন কোথায় ছিলে তোমরা? তোমাদের যারা পুর্ব পুরুষ আছে তারা ব্রিটিশের দালালি করেছিলো আর মুচলেকা দিয়ে এসেছিল। কেরালার পাঠ্য বইতে লেখা হয়েছে নেতাজি না কি ইংরেজদের ভয়ে পালিয়ে গিয়েছিল!"
4/8বাংলা ভাষাকে অপমান প্রসঙ্গ তুলে এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জন গন মন বলে জাতীয় সংগীত গাও কী করে?"
5/8গত এপ্রিলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’। সেই সময়ই বহু দর্শক সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তথ্য বিকৃতের অভিযোগ উঠেছে এই ছবির বিরুদ্ধে।
6/8অক্ষয়ের ছবিতে ক্ষুদিরাম বসু ও বারীন্দ্রকুমার ঘোষকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে ‘কেশরী চ্যাপ্টার ২’ নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) দাবি, ছবিতে ক্ষুদিরাম বসুকে “ক্ষুদিরাম সিংহ” এবং বারীন্দ্র ঘোষকে “বীরেন্দ্র কুমার” বলে দেখানো হয়েছে, যিনি আবার অমৃতসর থেকে এসেছেন—এটি ঐতিহাসিক সত্যের ইচ্ছাকৃত বিকৃতি বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী।
7/8মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেন, “সিনেমা তৈরি করে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। লজ্জা করে না স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? জেনে রাখুন অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম…যদি ভাবেন বাংলার ব্রেন ক্যাপচার করবেন, জানবেন বাংলার মানুষ এর প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে।”
8/8সম্প্রতি দ্য বেঙ্গল ফাইলস ছবিকে ঘিরেও তৈরি হয়েছে একই বিতর্ক। আবারও অভিযোগ উঠেছে বাংলার ইতিহাস বিকৃত করে বাংলার শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে এই ছবি।