Howrah Incident: বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নদীতে স্নান করতে নেমে বছর সাতাশের যুবক...চেষ্টা করেও...

Written ByTanumoy Ghosal
Published: Aug 31, 2025, 05:37 PM IST|Updated: Aug 31, 2025, 05:37 PM IST

Howrah Incident: বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বেঘোরে মৃত্যু যুবকের। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন স্রোতে। শোকের ছায়া হাওড়ার জগত্‍বল্লভপুরে।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!1/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

দেবব্রত ঘোষ: বন্ধুর বাড়ির পাশেই নদী। সেই নদীতেই স্নান করতে গিয়ে বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল যুবকের। চেষ্টা করেও বাঁচানো গেল না তাঁকে! ঘটনাটি ঘটেছে হাওড়ার জগত্‍বল্লভপুরে।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!2/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

মৃতের নাম দেবাশিষ মণ্ডল। বাড়ি, হাওড়ার কোনা এলাকা।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!3/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

দেবাশিষের বন্ধু তাপস টাট। হাওড়ার জগত্‍বল্লভপুরের খাড়াপাড়ায়।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!4/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

রান্নাপুজো উপলক্ষে তাপসের বাড়িতে বেড়াতে এসেছিল দেবাশীষ। কবে? গতকাল, শনিবার।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!5/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

দুপুরের বাড়ির পাশেই নদীতে স্নান করতে নামে দেবাশীষ-সহ আরও বেশ কয়েকজন।

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!6/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

স্নান করার সময়ে নদীতে এক ভাঙা সাঁকোয় আটকে যান দেবাশীষ। 

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!7/7

বন্ধুর বাড়িতে বেঘোরে মৃত্যু যুবকের!

নদীতে তখন প্রবল স্রোত। বন্ধুরা অনেক চেষ্টা করেও আর দেবাশীষকে উদ্ধার করতে পারেননি। স্রোতের টানে ভেসে যান তিনি।