Nadia: দন্ডিকেটে কেদারনাথ চলেছেন শম্ভু, ভোলেবাবার ভক্তকে প্রণাম করতে মানুষের ঢল

Published: Jul 20, 2025, 02:54 PM IST|Updated: Jul 21, 2025, 03:37 PM IST

Nadia: কীভাবে যাবেন এতটা পথ, ভেবেই পাচ্ছেন না পথচলতি মানুষজন...

মানত পূরণ1/6

মানত পূরণ

মানত করে হয়েছে সন্তান, মানত পূরণ করতে দন্ডিকেটে যাত্রা শুরু। গন্তব্য কেদারনাথ। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র

কেদারনাথ যাত্রা2/6

কেদারনাথ যাত্রা

বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা, আনুমানিক ২৮ এর শম্ভু কাহার, কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন। তাও আবার দন্ডিকেটে। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র

দন্ডি কেটে কেদারনাথ3/6

দন্ডি কেটে কেদারনাথ

যাত্রা শুরু এগারো দিন আগে। মানত পূরণ করতেই দন্ডিকেটে শুরু করেছে পথ চলা। শনিবার ১২ দিনে পড়ল পৌঁছেছেন হরিণঘাটার নগরউখড়া অঞ্চলে। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র

ভোলে বাবার উদ্দেশে যাত্রা4/6

ভোলে বাবার উদ্দেশে যাত্রা

বহু ভক্তকে কেদারনাথ যাত্রায় সাইকেল বা গাড়ি ব্যবহার করে নিজেদের মানত পূরণ করতে দেখা গিয়েছে। কেউবা পায়ে হেঁটে পৌঁছেছেন কেদারনাথ। এবার মানত পূরণ করতে শম্ভু কাহার কেদারনাথ ভোলে বাবার ধামে পৌঁছতে রওনা দিলেন দন্ডিকেটে। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র

 

মানুষের ঢল5/6

মানুষের ঢল

১২ দিনের মাথায় শনিবার নগরউখড়ার হাপানিয়া বাজারে পৌঁছে গেলেন শম্ভু কাহার। সেখানে পৌঁছতেই দেখা গেল মানুষের ঢল তাকে দেখতে। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র

সাহায্যের হাত বাড়ালেন সাধারণ মানুষ6/6

সাহায্যের হাত বাড়ালেন সাধারণ মানুষ

শম্ভুর গলায় মালা পরিয়ে দিতে, তাকে একটি প্রণাম করতে, পুষ্প বৃষ্টির সঙ্গে উলু-শঙ্খের ধ্বনি, হাতে হাতপাখা দিয়ে তাকে একটু হাওয় দিয়ে একটু পানীয় জল দিয়ে, সঙ্গে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ওই এলাকার সাধারণ মানুষ ভিড় করেন। -তথ্য ও ছবি-বিশ্বজিত মিত্র