Hooghly Murder: বিচ্ছেদের পরেও অত্যাচার! যুবককে পিটিয়ে মারল প্রাক্তন স্ত্রী,তারপর বাঁশবাগানে....

Written ByTanumoy Ghosal
Published: Nov 26, 2025, 07:12 PM IST|Updated: Nov 26, 2025, 07:47 PM IST

Hooghly Murder: হুগলির তারকেশ্বরে প্রাক্তন স্ত্রীর হাতে খুন যুবক! বাঁশবাগানে মিলল মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ। তুমুল চাঞ্চল্য এলাকায়।

1/9

বিধান সরকার: বিচ্ছেদের পরেও অত্যাচার? অতিষ্ঠ হয়ে যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলল প্রাক্তন স্ত্রী! মা-কে সঙ্গ দেওয়ার অভিযোগে গ্রেফতার  মেয়েও। বাঁশ বাগানে পাওয়া গেল ওই যুবকের মাথা থেঁতলানো দেহ। চাঞ্চল্য হুগলির তারকেশ্বরে।

 

2/9

তারকেশ্বরের কেশবচক এলাকায় বাসিন্দা ছিলেন সুমন্ত শিট। বছর দশেক আগে বিয়ে করেছিলেন তিনি।

3/9

সুমন্তের স্ত্রী কদম মণ্ডলের অবশ্য আগেও একবার বিয়ে হয়েছিল। তাঁর প্রথম স্বামী প্রয়াত।

4/9

বছর তিনেক আগে বিচ্ছেদ হয় সুমন্ত ও কদমের। এদিকে প্রাক্তন স্বামীর সম্পত্তি বন্দক রেখে নাকি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন কদম!

5/9

মৃতের বোনের দাবি, লোনের টাকার জন্য় বারবার প্রাক্তন স্ত্রীর কাছে যেতেন সুমন্ত। গতকাল বুধবারও গিয়েছিলেন তিনি।

6/9

 রাত তখন প্রায় দুটো।  তারকেশ্বরের কাঁরারিয়া এলাকায় বাঁশ বাগান থেকে সুমন্তের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিস। এরপরই আটক করা হয় প্রাক্তন স্ত্রী  কদম ও সত্‍ মেয় অঙ্কিতাকে। 

7/9

পুলিস সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেন কদম ও অঙ্কিতা। দু'জনেই এখন পুলিসের হেফাজতে। দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।

 

8/9

পুলিস জানিয়েছে, চুরি ও ডাকাতির মামলায় অভিযুক্ত ছিলেন সুমন্ত। জেরায় প্রাক্তন স্ত্রী ও সত্‍ মেয়ে জানিয়েছেন, বিচ্ছেদের পরেও তাঁদের উপর অত্যাচার করতেন সুমন্ত।গতকাল বুধবার রাতে অশান্তি চরমে পৌঁছয়। এরপর বাঁশ দিয়ে মাথায় আঘাত করতেই নাকি মৃত্য়ু হয় ওই যুবকের। দেহ বাঁশবাগানে ফেলে আসেন অভিযুক্তরা।

 

9/9

মৃত বোনের দাবি, প্রথম স্বামী নেপু মণ্ডলকে খুন করেছে কদম। তিনি বলেন, 'ওর জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে। আমার দাদাকে বশ করে জমি ভিটে বন্ধক দিয়ে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিল ব্যবসা করবে বলে। টাকা চাইলে অশান্তি করত'।