Jalpaiguri: প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে এবার ধরনায় যুবক! জলপাইগুড়ির ধূপগুড়িতে উলটপুরাণ!
1/7প্রদ্যুত্ দাস: উলটপুরাণ! ভালোবাসার স্বীকৃতির দাবিতে এবার ধরনায় বসলেন যুবক। পরিবারের অমতে নয়, বরং সম্মতিতেই প্রেমিকাকে বিয়ে করতে চান তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
2/7পাঁচ বছরের প্রেম। চারহাত এক করার তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছিল!
3/7দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল। কিন্তু হঠাত্ বেঁকে বসেন মেয়ের বাড়ির লোকেরা।
4/7মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেছেন পরিবারের লোকেরা। আর তাতেই ক্ষেপে ওঠেছেন প্রেমিক।
5/7আজ, শনিবার ভোরে ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্ধাশ্রম বুথের মল্লিকপাড়ায় ধরনায় বসেন ওই যুবক।
6/7খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্রামবাসীরা। সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সদস্য়রা। বুঝিয়ে-সুবিয়ে ওই যুবককে শান্ত করার চেষ্টা করেন তাঁরা।
7/7আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে বলে খবর। দুপুরে পঞ্চায়েত সদস্যের আশ্বাসে ধরনা তুলে নেন ওই যুবক।