MLA Salary: 'দুর্নীতিগ্রস্ত, জেল খাটা' বিধায়কের লক্ষাধিক টাকা বেতন আটকাল রাজ্য বিধানসভা!

Published: Feb 11, 2025, 05:00 PM IST|Updated: Feb 11, 2025, 05:00 PM IST

Manik Bhattacharya Salary: ২৩ মাসের বেতন আটকে মানিক ভট্টাচার্যের।

Manik Bhattacharya Salary 1/6

বেতন আটকে মানিকের!

প্রবীর চক্রবর্তী: টাকার অঙ্কে বেতনের পরিমাণ লক্ষাধিক টাকা। বিধায়কের সেই লক্ষাধিক টাকা বেতন আটকে রেখেছে বিধানসভা।

 

Manik Bhattacharya Salary 2/6

বেতন আটকে মানিকের!

কারণ, সেই সময়কালটা তিনি জেলে ছিলেন। এবার আটকে থাকা সেই বেতন চেয়ে আবেদন করেছেন বিধায়ক মানিক ভট্টাচার্য। 

 

Manik Bhattacharya Salary 3/6

বেতন আটকে মানিকের!

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। জেল থেকে ছাড়া পান ২০২৪-এর ১২ সেপ্টেম্বর। 

 

Manik Bhattacharya Salary 4/6

বেতন আটকে মানিকের!

প্রায় ২৩ মাস জেলে ছিলেন মানিক ভট্টাচার্য। যে সময় কারাগারে ছিলেন, সেই সময়ের বেতন চাইছেন তিনি। আটকে থাকা লক্ষাধিক টাকা বেতন চেয়ে  আবেদন করেছেন মানিক ভট্টাচার্য।

 

Manik Bhattacharya Salary 5/6

বেতন আটকে মানিকের!

এই নিয়ে এজি'র পরামর্শ নিয়েছে রাজ্য বিধানসভা। সেই পরামর্শ অনুযায়ী, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বিধায়কের বেতন মিলবে না। সূত্রের খবর, এমনটাই জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন। 

 

Manik Bhattacharya Salary 6/6

বেতন আটকে মানিকের!

এদিন বিধানসভায় এই নিয়ে দীর্ঘ শুনানি হয়। তবে আজ কোনও সিদ্ধান্ত জানাননি স্পিকার। দীর্ঘ শুনানির পর অর্ডার সংরক্ষিত রাখেন অধ্যক্ষ।