Family Man 3 Actor Death: জঙ্গলে ঝরনার ধারে 'ফ্যামিলি ম্যান' অভিনেতার ক্ষতবিক্ষত দেহ! দুর্ঘটনা নয়,খুনের আশঙ্কা পরিবারের...

Published: Apr 29, 2025, 03:13 PM IST|Updated: Apr 29, 2025, 03:56 PM IST

Actor Found Dead: রবিবার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরিবারের তরফে আশঙ্কা, দুর্ঘটনায় মারা যাননি তিনি। তাঁকে খুন করা হয়েছে। চারজন অভিযুক্তই পলাতক। এর মধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

অভিনেতার রহস্যজনক মৃত্যু1/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে, ঝর্ণার নীচ থেকে পাওয়া গেল দেহ। জনপ্রিয় সিরিজ ফ্যামিলি ম্যান থ্রিয়ের অভিনেতা রোহিত বাসফোর মৃত্যু ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য। 

অভিনেতার রহস্যজনক মৃত্যু2/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

রবিবার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অভিনেতার রহস্যজনক মৃত্যু3/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এ অভিনয় করেন তিনি। রাজ ও ডিকের সিরিজটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা। অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল জুড়ে সেই ছবি। 

অভিনেতার রহস্যজনক মৃত্যু4/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

গত রোববার সন্ধ্যায় আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অভিনেতার রহস্যজনক মৃত্যু5/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তাঁর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না।

অভিনেতার রহস্যজনক মৃত্যু6/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

এক বন্ধুই দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানায়। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অভিনেতার রহস্যজনক মৃত্যু7/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিস। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষতসহ তাঁর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিনেতার রহস্যজনক মৃত্যু8/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

পরিবারের তরফে আশঙ্কা, দুর্ঘটনায় মারা যাননি তিনি। তাঁকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর ও ধরম বাসফোর নামের তিন ব্যক্তি নাকি তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। 

অভিনেতার রহস্যজনক মৃত্যু9/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরদীপ নামের এক জিমের মালিক রোহিতকে এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। উল্লেখযোগ্য, এই চারজন অভিযুক্তই পলাতক। এর মধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

অভিনেতার রহস্যজনক মৃত্যু10/10

অভিনেতার রহস্যজনক মৃত্যু

রোহিতের মৃত্যুর খবরে শোকাহত মনোজ বাজপেয়ী। শোকপ্রকাশ করে অভিনেতা লেখেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে। পরিবারকে সমাবেদনা জানাই'।