Voter Card: ঠিকানা, আসানসোলের চিত্তরঞ্জন! আর্বজনার স্তুপে মিলল শ'য়ে শ'য়ে ভোটার কার্ড... পুলিস...

Written ByTanumoy Ghosal
Published: Sep 09, 2025, 08:37 PM IST|Updated: Sep 09, 2025, 08:37 PM IST

Voter Card:  স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ভোটার কার্ডগুলি ভুয়ো। সেকারণেই গাছের আর্বজনার মাঝে কেউ বা কারা ফেলে দিয়ে চলে গিয়েছে।

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!1/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

বাসুদেব চট্টোপাধ্যায়: সবই ভুয়ো? গাছের তলায় আর্বজনার স্তুপে মিলল শ'য়ে শ'য়ে ভোটার কার্ড! খবর পেয়ে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিস।  চাঞ্চল্য আসানসোলের সালানপুরে। 

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!2/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

পোশাকি নাম,  Electors Photo Identity Card বা EPIC।  শুধু লিস্টে নাম থাকলেই হয় না, ভোট দিতে গেলে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক। চলতি কথায় যাকে বলে ভোটার কার্ড।

 

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!3/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

 আসানসোলের  সালানপুর থানার লহাট এলাকায় সেই ভোটার কার্ডও পড়েছিল গাছের তলায় আর্বজনার স্তুপে। তাও আবার এক-দুটি নয়, শ'য়ে শ'য়ে! ঘটনাটি নজরে পড়তেই থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!4/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

পুলিস এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। ভোটার কার্ডে আসানসোলের চিত্তরঞ্জনের ঠিকানা দেওয়া ছিল বলে খবর।

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!5/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই ভোটার কার্ডগুলি ভুয়ো। সেকারণেই গাছের আর্বজনার মাঝে কেউ বা কারা ফেলে দিয়ে চলে গিয়েছে।

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!6/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

 এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এবার নজরে বাংলা! দিল্লিতে SIR নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক ডাকল নির্বাচন কমিশন। কবে? ১০ সেপ্টেম্বর। 

আর্বজনার স্তুপে  ভোটার কার্ড!7/7

আর্বজনার স্তুপে ভোটার কার্ড!

 সূত্রের খবর, কীভাবে SIR হয়েছে সেখানে? বৈঠকে প্রেজেন্টেশন দেবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। নিজের নিজের রাজ্য়ে SIR-র প্রস্তুতি সংক্রান্ত তথ্য তুলে ধরবেন অন্য রাজ্যের নির্বাচনী আধিকারিকরা।