1/7জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর, অন্যদিকে শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এই গ্রহ যখন অশুভ থাকে, তখন জীবনে বাধা-বিপত্তি, রাগ ও সংঘাত বাড়ায়। কিন্তু শুভ অবস্থানে থাকলে মঙ্গল স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি এবং আত্মবিশ্বাস এনে দেয়।
2/7প্রতি ৪৫ থেকে ৫৭ দিন অন্তর মঙ্গল তার রাশি পরিবর্তন করে। এ বার ২৭ অক্টোবর মঙ্গল তুলা রাশি ছেড়ে প্রবেশ করছে নিজের ঘর, বৃশ্চিক রাশিতে। জ্যোতিষীদের মতে, মঙ্গলের এই গোচর চারটি রাশির জীবনে নিয়ে আসবে দারুণ ইতিবাচক পরিবর্তন।
3/7জ্যোতিষমতে, মঙ্গলের এই রাশিপরিবর্তন কেবল এই চার রাশিকেই নয়, সমস্ত রাশিচক্রেই নতুন শক্তি সঞ্চার করবে। তবে প্রকারভেদ আছে। যেমন, যাঁদের জন্মকুণ্ডলীতে মঙ্গল শুভ ভাবে স্থিত, তাঁদের জন্য সময়টা দারুণ কল্যাণকর হতে চলেছে। কাদের কাদের জন্য়? আসুন জেনে নেওয়া যাক।
4/7মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। ফলে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি এমনিতেই খুব শুভ হতে চলেছে। এঁদের আর্থিক উন্নতি ঘটবে। এঁরা নতুন সম্পত্তি কিনবেন। সম্পত্তি সংক্রান্ত গোল থাকলে তার সমাধান হতে পারে। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ শেষ হবে।
5/7সিংহ রাশির জাতকদের জন্যও এই সময়টা ভালো। এঁদের প্রেমে আসবে সিদ্ধি। জীবনের জটিলতা কেটে যাবে। এঁরা সন্তান সংক্রান্ত সুখবর পাবেন। সপরিবারে ভ্রমণের পরিকল্পনা সফল হবে, আনন্দলাভও হবে।
6/7মঙ্গল তাঁর নিজের গৃহে প্রবেশ করছেন। তাই বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময়টি দারুণ হতে চলেছে। এঁদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, হঠাৎ আর্থিক লাভ ঘটবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে, দীর্ঘদিনের পারিবারিক টানাপড়েন মিটব। অবিবাহিতদের বিবাহযোগ। প্রেমের দিক থেকেও ভালো।
7/7মঙ্গলের এই ট্রানজিট মীন রাশির জাতকদের জীবনে আনতে পারে উজ্জ্বল দিন। চাকরিহীনদের চাকরিপ্রাপ্তিযোগ, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। যাঁরা পড়ুয়া তাঁরা তাঁদের পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য আসবে। মিলবে মানসিক শান্তি। স্বাস্থ্য ভালো থাকবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)