Katwa Blast: রাত নামতেই পরপর বিস্ফোরণ! কেঁপে উঠল গোটা গ্রাম, মৃত ১.. কাটোয়ায় আতঙ্ক...

Written ByTanumoy GhosalUpdated byTanumoy Ghosal
Published: Jul 04, 2025, 11:27 PM|Updated: Jul 04, 2025, 11:27 PM

Katwa Blast:  কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে, চাল উড়ে গিয়েছে একাধিক বাড়ির। এখনও পর্যন্ত মৃত ‍‍১। আহত ১‍।

1/7

সন্দীপ ঘোষ চৌধুরী: রাতে নামতেই আতঙ্ক। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম! বিস্ফোরণে তীব্রতা এতটাই যে, চাল উড়ে গেল একাধিক বাড়ির। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত মৃত ১। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ জন। চাঞ্চল্য় পূর্ব বর্ধমানের কাটোয়া।

2/7

ঘড়িতে তখন ৮ বেজে ১৫ মিনিট। বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় কাটোয়ার রাজুয়া গ্রামে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।

3/7

 বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। অনেক বাড়ি চাল উড়ে যায়। এমনকী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল।

4/7

রাজুয়া গ্রামেরই বাসিন্দা  তুফান চৌধুরী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিস।

5/7

প্রাথমিক তদন্তে অনুমান, তুফান নিজেই বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এলাকায় বেআইনি ভাবে বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে।

 

6/7

গোটা গ্রামে ঘিরে ফেলেছে পুলিস। বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি কী ছিল? কোথা থেকে এগুলি আনা হয়েছিল? তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্ত? খতিয়ে দেখা হচ্ছে।

7/7

গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। রাতেই গ্রামে ছেড়ে চলে দিয়েছে অনেকেই। তাঁদের বক্তব্য,  'এমন ভয়ঙ্কর শব্দ আগে কোনওদিন শুনিনি। পুরো বাড়ি কেঁপে ওঠে। জানি না আর কী হতে পারত'।