Massive Explosion in Mosque: জুম্মার নামাজের সময়ে ভয়ংকর বিস্ফোরণ মসজিদে! শরীরে আগুনপোড়ার দগদগে চিহ্ন নিয়ে অন্তত ৫৪ জনই...

Written BySoumitra Sen
Published: Nov 07, 2025, 05:03 PM IST|Updated: Nov 07, 2025, 05:03 PM IST
Massive Explosion in Jakarta Mosque Indonesia: স্কুল-কমপ্লেক্সের ভেতর অবস্থিত মসজিদ। সেখানে আচমকাই প্রার্থনার সময়ে মর্মান্তিক বিস্ফোরণ! ভয়ংকর!
বিস্ফোরণ!1/7

বিস্ফোরণ!

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি মসজিদে ভয়ংকর বিস্ফোরণ! 

স্কুল-কমপ্লেক্সের ভিতরে2/7

স্কুল-কমপ্লেক্সের ভিতরে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুল-কমপ্লেক্সের ভেতর অবস্থিত এই মসজিদটি। 

জুম্মার নামাজের সময়ে3/7

জুম্মার নামাজের সময়ে

আজ, শুক্রবার জুম্মার নামাজের সময়ে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

৫০ জনেরও বেশি4/7

৫০ জনেরও বেশি

এতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।

বিস্ফোরণের কারণ?5/7

বিস্ফোরণের কারণ?

তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

তদন্ত6/7

তদন্ত

জাকার্তার পুলিসপ্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিস উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ের এই জায়গায় বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।

বিস্ফোরণে দগদগে চিহ্ন7/7

বিস্ফোরণে দগদগে চিহ্ন

জাকার্তার ওই পুলিসপ্রধান আরও বলেন, হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা ৫৪। আহত ব্যক্তিদের আঘাত সামান্য থেকে গুরুতর-- সবরকম পর্যায়ের আহতই রয়েছে। কারও কারও শরীর বিস্ফোরণে দগদগে চিহ্ন!