Pregnant Muskan Rastogi Delivers Baby Today?: ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিস কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিক সাহিলের সন্তান গর্ভে নিয়েই খুন স্বামী সৌরভকে? মেরঠ হত্যাকাণ্ডে আগেই সামনে এসেছিল নাটকীয় আপডেট! জেলের ভিতরই রুটিন চেক-আপের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছিল, মুসকান 'গর্ভবতী'!
2/7আর তারপরই প্রশ্ন ওঠে, তবে কি সন্তান গর্ভে নিয়েই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী সৌরভকে নৃশংসক খুন করে মুসকান রাস্তোগি? জানা যাচ্ছে, বর্তমানে ৯ মাসের পূর্ণ গর্ভবতী মুসকান! তাঁর প্রসব বেদনা উঠেছে! তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
3/7আজই সম্ভবত সন্তানের জন্ম দেবে 'স্বামীহন্তা' মুসকান! রবিবার রাতে জেলে তীব্র পেটে ব্যথার কথা জানায় মুসকান। তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জেল সূত্রে খবর, কর্তৃপক্ষ সন্দেহ করে যে মুসকানের প্রসব বেদনা হচ্ছে এবং যে কোনও সময় তার প্রসব হতে পারে।
4/7হাসপাতালের রিপোর্ট অনুসারে, ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে ক্রমাগত তাঁরা পর্যবেক্ষণ করছেন। ডাক্তাররা আরও বলেছেন , যে কোনও সময় সন্তান প্রসব করতে পারে মুসকান। পুলিস কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
5/7স্বাভাবিকভাবেই মুসকানের 'গর্ভবতী' হওয়ার খবর সামনে আসতেই আগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রশ্ন ওঠে, বাল্যবন্ধু তথা প্রেমিক সাহিলের সঙ্গে সম্পর্কের জেরেই কি গর্ভবতী হয়ে পড়ে মুসকান? যার জন্যই স্বামী সৌরভকে নৃশংস খুন?
6/7মেরঠ হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সবাই। একমাত্র মেয়ের ৬ বছরের জন্মদিনে ছুটিতে লন্ডন থেকে বাড়িতে এসেছিলেন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। ৪ মার্চ স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা, দুজনে মিলে নৃশংসভাবে তাকে খুন করে।
7/7খুনের পর দেহ ১৫ টুকরো করে সেই দেহাংশ ড্রামবন্দি করে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। তারপর প্রেমিকের সঙ্গে মানালি বেড়াতে চলে যায় মুসকান। ১৭ মার্চ যুগল ফেরার পরই পর্দাফাঁস হয় হাড়হিম হত্যাকাণ্ডের।