Apple Designer Who Introduced The Slimmest iPhone: বিশ্বমঞ্চে এক বাঙালিরই বাজিমাত। সবচেয়ে পাতলা আইফোন বানিয়ে তাক লাগিয়ে দিলেন। জানেন অ্যাপল থেকে মাসে কত টাকা বেতন পান?
1/10প্রযুক্তি বিশ্বের জায়ান্ট- অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন- আইফোন এয়ার উন্মোচন করল কুপেরটিনো লঞ্চ ইভেন্টে। নতুন ডিভাইসটিকে 'ভবিষ্যতের একটি টুকরো' হিসেবে বর্ণনা করেছেন তাদের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী।
2/10আবিদুর মঞ্চে সরাসরি আসেননি। তবে পর্দায় ভেসে উঠেছে তাঁর যাবতীয় তথ্য। ভিডিও উপস্থাপনার সময় তাঁর কণ্ঠেই শোনা যায় 'আমরা এমন এক আইফোন বানাতে চেয়েছি, যাকে ভবিষ্যতের একটি অংশ মনে হয়। 'এটি এমন এক প্যারাডক্স যা আপনাকে বিশ্বাস করার জন্য হাতে ধরে দেখতে হবে।'
3/10আইফোন এয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পাতলা গড়ন। এটি আগের মডেলগুলোর তুলনায় এক-তৃতীয়াংশ কম পুরু। এতে রয়েছে একটিমাত্র ক্যামেরা, যা টেলিফটো লেন্স এবং কৃত্তিম মেধার ব্যবহারে তোলা ছবির মান উন্নত করে। যদিও এর ব্যাটারি ছোট, ব্যাটারি-সেভিং সফটওয়্যার ব্যবহারের কারণে এটি সারা দিনের ব্যাটারি লাইফ দিতে সক্ষম।
4/10বাংলাদেশী বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লন্ডনে এবং বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতে ডিজাইনার হিসেবে কাজ করেন। নিজের বর্ণনায় বলেন, 'সমস্যা সমাধান করতে এবং নতুন জিনিস শিখতে ভালোবাসেন' এবং 'মানুষ ছাড়া থাকতে পারে না' এমন পণ্য তৈরিতেই চালিত হন।
5/10আবিদুর চৌধুরী লফবারা ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন এবং প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় তিনি বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরষ্কার জিতেছিলেন। যার মধ্যে রয়েছে পণ্য ডিজাইনের জন্য থ্রিডি হাবস স্টুডেন্ট গ্রান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারী, নিউ ডিজাইনার্স কেনউড অ্যাপ্লায়েন্সেস অ্যাওয়ার্ড এবং সেমুর পাওয়েল ডিজাইন উইক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন। আবিদুরের লিঙ্কডইন প্রোফাইল বলছে ২০১৬ সালে তার 'প্লাগ অ্যান্ড প্লে' ডিজাইনের জন্য একটি রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
6/10আবিদুর চৌধুরী লন্ডনের কেমব্রিজ কনসালট্যান্টস এবং কার্ভেন্টায় ইন্টার্নশিপ করেছেন। এরপর লন্ডনের লেয়ার ডিজাইনে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেন।
7/10২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আবিদুর, ডিজাইন নামে নিজের কনসালটেন্সি শুরু করেন। যেখানে তিনি ডিজাইন এজেন্সি, ইনোভেটিভ কোম্পানি এবং স্টার্ট-আপগুলির সঙ্গে কাজ করে পণ্য, অভিজ্ঞতা এবং ডিজাইন কৌশল সরবরাহ করেন।
8/10আবিদুর ২০১৯ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে এক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে অ্যাপলে যোগদান করেন। যেখানে তিনি সদ্য চালু হওয়া আইফোন এয়ার সহ কোম্পানির কিছু উদ্ভাবনী পণ্য ডিজাইনের সঙ্গে জড়িত ছিলেন।
9/10অ্যাপল থেকে কত টাকা বেতন পান আবিদুর? একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনারকে, মার্কিনি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, অভিজ্ঞতা ও লোকেশনের উপর নির্ভর করে বেতন দিয়ে থাকে। ৫ লক্ষ টাকা থেকে শুরু করে তা মাসে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
10/10ভারতে ২৫৬ জিবি আইফোন এয়ারের দাম ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। ৫১২ জিবি ভেরিয়েন্টের দাম ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। ও ১ টিবি ভেরিয়েন্টের দাম ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে। ১৯ সেপ্টেম্বর থেকে তা বিক্রি শুরু হবে।
No trending data available.