Meghalaya Honeymoon Murder: ট্রানজিট রিমান্ডে সোনমকে উত্তরপ্রদেশ থেকে মেঘালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে খুনের দায়ে ধৃত সোনম। উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে সোনমকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিস।
2/6ট্রানজিট রিমান্ডে তাঁকে উত্তরপ্রদেশ থেকে প্রথমে বিহার, তারপর কলকাতা হয়ে গুয়াহাটি-শিলং নিয়ে যাওয়া হচ্ছে। পুলিস হেফজতে সারা রাত সোনম মুখে কোনও খাবার তোলেনি। কারও সঙ্গে কোনও কথাও বলেনি। জিজ্ঞাসা করলেই শুধু একটাই কথা বলে গিয়েছে সোনম।
3/6পুলিস কর্মকর্তাদের মতে, সোনমকে খেতে বলা হলে, সোনম সরাসরি খেতে অস্বীকার করেন। বারবার জিজ্ঞাসা করার পরেও তিনি কিছু খাননি। পুলিসের সঙ্গে কোনও কথাও বলেননি।
4/6জিজ্ঞাসা করলে শুধু একটাই কথা বলেছেন বার বার যে, তাঁর মাথাব্যথা হচ্ছে। ভীষণ মাথায় যন্ত্রণা করছে তাঁর। যেজন্য ঘুমাতে পারছেন না তিনি। সারা রাত চুপ করেই বসেছিলেন সোনম।
5/6পুলিস জানিয়েছে, বিশ্রাম এবং খাবারের জন্য পথে বেশ কয়েকবার গাড়ি থামানোও হয়েছিল। গাড়ি থামিয়ে তাঁকে খাওয়ানোর চেষ্টাও করা হয়েছিল। কিন্তু সোনম কিছু খেতে রাজি হননি।
6/6