Metformin Treatment: ভারতের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই রিপোর্ট। কারণ...
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুগারে মেটফরমিন বহুল প্রচলিত একটি ওষুধ।ডায়াবেটিস রোগীদের পাশাপাশি মেটমরফিন দেওয়া হয় PCOD থাকলেও। এবার মেটমরফিন সম্পর্কে সামনে এল একটি উল্লেখযোগ্য রিপোর্ট।
2/8লং টার্ম কোভিডের ঝুঁকি ৬৪% কমাতে পারে মেটফরমিন। এমনই বলছে সমীক্ষা রিপোর্ট। কোভিড-১৯ আক্রান্ত ৬,২৪,০০০-এরও বেশি প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করা হয়েছিল গ্রেট ব্রিটেনে।
3/8এরমধ্যে রোগ নির্ণয়ের পর পরই ৩,০০০ রোগীকে দেওয়া হয় মেটফরমিন। এক বছর ধরে তাঁদের ট্র্যাক করা হয়। তারপরই সামনে এসেছে এই উল্লেখযোগ্য রিপোর্ট।
4/8ভারতের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই রিপোর্ট। কারণ, ভারতে মেটফরমিন কেবল ডায়াবেটিসের ওষুধ নয়, PCOS (পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম)-এর ক্ষেত্রেও একটি ফ্রন্টলাইন থেরাপি।
5/8ভারতে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ওদিকে প্রায় ৫ জন ভারতীয় মহিলার মধ্যে একজন PCOS-এ আক্রান্ত। এখন মেটমরফিনের এই নতুন প্রমাণের প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।
6/8মেটফরমিন কয়েক দশক ধরে ভারতে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম সারির চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি লিভারে গ্লুকোজ উৎপাদন কমিয়ে রক্তে গ্লুকোজ কমায়। ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।
7/8সেইসঙ্গে হৃদযন্ত্রের সুরক্ষা প্রদান করে। ওদিকে পিসিওএস-এর ক্ষেত্রে মেটফরমিন অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্বের ঝুঁকি রোধ করে।
8/8তবে সমস্ত ওষুধের মতো, মেটফরমিনেরও পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি রয়েছে। তাই শুধুমাত্র লং টার্ম কোভিড প্রতিরোধের জন্য মেটফরমিন নিজে নিজে না খাওয়ার ব্যাপারে চিকিৎসকরা সতর্ক করেছেন।