East West Metro: এখন হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলে মেট্রো। হাওড়া ময়দান থেকে বউবাজার হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচলও শুরু হয়ে যাবে
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেট্রো এবার জুড়তে চলেছে শিয়ালদহ ও এসপ্ল্যানেড। কবে? খুব তাড়াতাড়ি। ইস্ট ওয়েস্ট মেট্রো এই রুটে সামগ্রিক ব্যবস্থপনার খুশি রেলওয়ে সেফটি কমিশনার। তবে কয়েকটি সুপারিশও করেছেন তিনি। সেগুলো কার্যকর হয়ে গেলেই মিলবে চূড়ান্ত ছাড়পত্র। সূত্রের খবর তেমনই।
2/8ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে আপাতত দুটি ভাগে চালু হয়েছে পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত চলছে মেট্রো। আবার শিয়ালদহ থেকে পাতালপথে পৌঁছে যাওয়া যাচ্ছে সেক্টর ফাইভে।
3/8এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে অবশ্য মেট্রো চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অবশ্য তৈরি করে গিয়েছে।
4/8ফেব্রুয়ারিতে দু’দফায় আটদিন বন্ধ পরিষেবা বন্ধ রেখে ট্রায়াল রান হয়েছিল শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুটে।
5/8আজ, রবিবার এসপ্ল্যানেড থেকে শিয়ালপর্যন্ত মেট্রো টানেল পরিদর্শন করলেন রেলওয়ে সেফটি কমিশনার।
6/8প্রথমে এসপ্ল্যানেড স্টেশনটি পরিদর্শন করেন রেলওয়ে সেফটি অফিসার।
7/8গতিবেগ ছিল ৯০ কিমি। এসপ্ল্যানেড থেকে মেট্রোয় চেপে টানেলের ভিতর দিয়ে পৌঁছন শিয়ালদহে।
8/8নিয়মাফিক এবার রেলওয়ে সেফটি কমিশনারের চূড়ান্ত ছাড়পত্র পেলেই মেট্রো ছুটবে শিয়ালদহ- এসপ্ল্যানেড রুটেও।