Raktabeej 2: পুজোয় মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। তবে এবার আর শুধু অ্যাকশন নয়, রয়েছে রোম্যান্সও। বুধবার মুক্তি পেল এই ছবির গান ‘চোখের নীলে’। সেই গানেই আদরে মাখামাখি মিমি-আবীর।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সমুদ্র তীরে মিমির বিকিনি পরা ছবি। এবার প্রকাশ্যে এল সেই গান।
2/9পুজোয় মুক্তি পেতে চলেছে 'রক্তবীজ ২'। এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে।
3/9রক্তবীজে রোমান্স করতে দেখা যায়নি আবীর ও মিমিকে। অনস্ক্রিন এই জুটির রোমান্স চেয়েছিলেন অনেক দর্শকই।
4/9তবে রক্তবীজ ২ ছবিতে দর্শকের সেই আশাও পূর্ণ করে দিলেন দুই তারকা। বুধবার মুক্তি পেল এই ছবির গান ‘চোখের নীলে’।
5/9এই গানে নজর কেড়েছেন মিমি। বিকিনি লুকে বাঙালি অভিনেত্রী হয়ে উঠেছেন মোহময়ী।
6/9সমুদ্র সৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া যে উষ্ণতা ছড়াল, তা টেক্কা দিল বলিউডকেও।
7/9কখনও আবীরের কোলে তো কখনও দোলনায় প্রেমে মত্ত আবীর ও মিমির রসায়নও ছিল নজরকাড়া।
8/9অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন অনুপম ও নতুন গায়িকা সুচন্দ্রিকা গোলদার।
9/9টিজার থেকে ট্রেলার, গান সবই পছন্দ করেছে দর্শক। এবার দুর্গাপুজোয় শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ ২’ মুক্তির পালা।