Social Media Influencer Death: ২০২৫ কি ভালো যাচ্ছিল না পঁচিশের মিশার? 'টেরিবল' মার্চই কি কুরে কুরে খেয়ে শেষ করে দিল তাঁকে? না হলে...

Misha Agarwal Death: জন্মদিনের দুদিন আগে অকাল প্রয়াণ জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের। মিশার আগারওয়ালের মৃত্যুতে শোকস্তব্ধ নেটপাড়া। মৃত্যুর আগেই তিনি এই বছর 'ভয়াবহ' বলে গিয়েছেন।

Apr 28, 2025, 09:37 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুদিন বাকি ২৫ বছরের জন্মদিনের। তার আগেই মর্মান্তিক পরিণতি। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার মিসা আগারওয়ালের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সকলে।

2/6

গত ২৫ এপ্রিল মিশার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি।

3/6

মিশা উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি 'দ্য মিশা আগরওয়াল শো' চালু করেছিলেন, যেখানে স্ট্যান্ড-আপ কমেডির সঙ্গে নিত্যদিনের ঘটনা তুলে ধরতেন। মিশার কনটেন্ট মূলত কমেডি, লাইফস্টাইল এবং ট্রেন্ডিং সোশ্যাল টপিক নিয়ে থাকত।  

4/6

মিশার ইনস্টাগ্রামে ৩৫৪ হাজারেরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে ২০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার ছিল।

5/6

বহু অনুগামীরা বিশ্বাসই করে উঠতে পারেননি যে, মিশা আর নেই। কেউ কেউ খবরটিকে মজা বলেও মনে করেন। এই শোকের মধ্যেই মিশার একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। মার্চ মাসে মিশা একটি আবেগঘন ভিডিয়ো প্রকাশ করেছিলেন। যেখানে দেখা গিয়েছে, তিনি ২০২৫ সালকে 'ভয়াবহ' বছর বলে ব্যক্ত করেছেন। ভিডিয়োতে তিনি বলেন, 'এই বছরটি গত বছরের চেয়েও খারাপ হতে চলেছে। মাত্র দুই মাসে, আমার সঙ্গে ২০০০ টিরও বেশি খারাপ ঘটনা ঘটেছে।'          View this post on Instagram                       A post shared by Misha Agrawal (@themishaagrawalshow)

6/6

সেখানে তিনি আরও বলেন, 'একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমার ২০২৪ সালের ঝড়ঝাপটা সহ্য করতে হবে, কারণ ২০২৫ সাল অনেক ভালো হবে। প্রথমে, আমি ভেবেছিলাম গত বছরটি আরও খারাপ ছিল, কিন্তু ২০২৫ সালে দুই মাস কাটানোর পর, আমি বুঝতে পারি যে ২০২৪ সালটি আসলে ভালো ছিল। কীভাবে একজন ব্যক্তির উপর একসঙ্গে এত কষ্ট আসতে পারে? আমি দুই মাস ধরে দিনরাত কেঁদেছিলাম। এই দুই মাস আমাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। দয়া করে, আমার পরের জন্মে যেন আমি কোনও তারকার সন্তান হয়ে জন্মাই।'