Mukesh Ambani’s Wife Nita Ambani: সোনার চায়ের কাপ কিনতে জেটে চেপে শ্রীলঙ্কায় গেলেন নীতা আম্বানি! ভাবা যায়? তাও আবার এক-দু'পিস নয়। মোট ২৫ হাজার পিস রান্নাঘরের জিনিস কিনলেন!
1/12জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না।' গীতিকার-সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে 'বাদশা' ছবিতে এই গান গেয়েছিলেন রাণু মুখোপাধ্যায়। এমন কোনও বাঙালি খুঁজলে পাওয়া যাবে না, যিনি এই গান শোনেনিন!
2/12তবে ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির এই গল্প অনেকেরই জানা নেই। ঘুম থেকে উঠে তাঁর চাই সোনার চায়ের কাপ। বড় বড় মানুষ, বড় বড় ব্যাপার! যে সে কাপে কী আর তিনি ঠোঁট ছোঁওয়াবেন!
3/12নীতা কেবলই দেশের একজন সম্মানিত ব্যবসায়ী নন, তিনি স্টাইল আইকন এবং সমাজসেবীও। শিক্ষা-স্বাস্থ্যসেবা-খেলাধুলোতেও বিচরণ। টাইমলেস বিউটি নীতার ফ্যাশন সেন্সও অনবদ্য। তিনি যেখানেই যান না কেন লাইমলাইট কেড়ে নেন। চর্চায় থাকে তাঁর শাড়ি থেকে গাউন হয়ে গয়না।
4/12দেশের সবচেয়ে প্রভাবশালী এবং প্রশংসিত নারীদেরই একজন। হাই প্রোফাইল গ্লোবাল ইভেন্টে উপস্থিত থাকা থেকে শুরু করে জনহিতকর উদ্যোগ পরিচালনা করা। নীতার আকর্ষণ তাঁর সৌন্দর্যেই নয়, বরং তিনি যেভাবে অনুপ্রেরণা, উষ্ণতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেন, তাও কথা বলে...
5/12তা এহেন নীতাই একবার টি-সেট কিনতে প্রাইভেট জেটে চেপে চলে গিয়েছিলেন শ্রীলঙ্কা। এখন প্রশ্ন দেশে কি চায়ের কাপ-প্লেটের দোকান নেই, খামোকা নীতা মুম্বই থেকে আড়াই ঘণ্টার যাত্রা করে কলম্বো উড়ে গেলেন! নেপথ্যে রয়েছে খুবই বিশেষ কারণ।
6/12নীতার দ্বীপরাষ্ট্রে শপিং করতে যাওয়ার কারণই হল নরুতাকে ক্রকারি কেনা। আয়েশ করে দিনের প্রথম চায়ে চুমুক বলে কথা। নীতার ভরসা জাপানের সবচেয়ে পুরনো পোর্সেলিনের ম্যানুফ্যাকচারার নরুতাকেই। তা নীতা জাপানে না গিয়ে শ্রীলঙ্কায় কেন গেলেন?
7/12জাপানে না গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে ব্যবসায়ী নীতা কিন্তু অনেক টাকাই বাঁচিয়েছেন। কারণ ২০১৬ সালে নরুতাকে কলম্বোয় এক কারখানা চালু করেছে। ১২০০ জন লোক সেখানে কাজ করেন। সেখান থেকে বার্ষিক ৬০ লক্ষ পোর্সেলিনের বাসন রফতানি হয়। জাপানের চেয়ে শ্রীলঙ্কার খরচ কম, এ কথা আর কে না জানে!
8/12দ্য ইকোনমিক টাইমস-এর রিপোর্ট বলছে মুম্বইয়ের কেম্পস কর্নারে অবস্থিত নরুতাকের এক্সক্লুসিভ শোরুম থেকে অর্ডার করা হয়নি, যা আম্বানির বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। নীতা নিজেই শ্রীলঙ্কায় চলে যান।
9/12নরুতাকের পণ্যগুলি ভারত সহ বিশ্বের অন্য যে কোনও স্থানের তুলনায় ৭০-৮০% কম দামে শ্রীলঙ্কায় পাওয়া যায়। এই মূল্য হ্রাসের কারণেই শ্রীলঙ্কা জাপানি ব্র্যান্ডের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব। এবং ১০০রও বেশি দেশের ফাইন চায়নার রফতানি কেন্দ্র।
10/12শ্রীলঙ্কায় ২২ ক্যারেট সোনা বা প্ল্যাটিনামের কারুকার্য সহ ৫০ পিসের ডিনার সেটের দাম ৩০০ থেকে ৫০০ ডলারের মধ্যে, যেখানে ভারতে ৮০০ থেকে ২০০০ ডলারের মধ্যে দাম পড়ে।
11/12নীতা আম্বানি শ্রীলঙ্কায় গিয়ে নরুতাকে থেকে ২৫০০০ পিস রান্নাঘরের জিনিস কিনেছেন তাঁর অতি বিলাসবহুল বাড়ি অ্যান্টিলায় রাখবেন বলে। ১০৬ বছরের পুরনো নরুতাকে ২২ ক্যারেট সোনা বা প্ল্যাটিনাম দিয়ে তৈরি চিনামাটির বাসন তৈরির জন্য বিশ্ববন্দিত ব্র্যান্ড।
12/12নরুতাকে সোনার কাজ করা একটি চায়ের কাপ ৩ লক্ষ টাকারও বেশি দামে বিক্রি করে। একটি সুন্দর চা সেটের দাম ১৫০০০০০০ টাকারও বেশি। প্রায় ২৫০০ কোটি টাকার মালকিন নীতা। বোঝাই যাচ্ছে যে, তিনি নরুতাকের থেকে ২৫০০০ পিস রান্নাঘরের জিনিস কত দামেই না কিনেছেন!