Purulia Shocker: মর্মান্তিক! বাঁধের জলে নেমে গেলেন কিন্তু আর উঠলেন না! বাবার শ্রাদ্ধের দিনেই ছেলের মৃত্যু?

Mysterious Death in Purulia: দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

| Apr 29, 2025, 06:52 PM IST
1/6

মর্মান্তিক

মনোরঞ্জন মিশ্র: আজ, মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর শহরে।

2/6

তলিয়ে মৃত্যু

পিতার পারলৌকিক ক্রিয়া করতে এসে জলে নেমে তলিয়ে মৃত্যু হল ছেলের। ২২ বছর বয়সি মৃত যুবকের নাম অজয় পরামানিক। বাড়ি পুরুলিয়ার বলরামপুর শহরে। 

3/6

বাবার পারলৌকিক ক্রিয়ায়

জানা যায়, কদিন আগেই মারা গিয়েছেন অজয় পরামানিকের বাবা। এদিন সকালে বাবার পারলৌকিক ক্রিয়া সারতে মাইতিবাঁধ নামে এক জলাশয়ে যান অজয় এবং তাঁর পরিবার ও আত্মীয়স্বজন।

4/6

স্নান করতে নেমে

সেখানে স্নান করতে নেমে তলিয়ে যান অজয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান না মেলায় পুলিসে খবর দেওয়া হয়।

5/6

৫ ঘণ্টা ধরে তল্লাশি

পুলিস এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় ৫ ঘণ্টা ধরে পুকুরে তল্লাশি চালানোর পরে যুবকের দেহ উদ্ধার হয়।

6/6

শোকের ছায়া

পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিস। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।