Nafisa Ali: ফের ফিরে এসেছে স্টেজ ফোর ক্যানসার! জীবন-মৃত্যুর দোলাচলে কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন মিস ইন্ডিয়া...

Published: Sep 16, 2025, 09:06 PM IST|Updated: Sep 16, 2025, 09:06 PM IST

Nafisa Ali diagnosed with stage 4 cancer: প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ নাফিসা আলী, যিনি ২০১৯ সালে তৃতীয় পর্যায়ের পেরিটোনিয়াল এবং ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, প্রথম বার নিজের এ খবর জানান অভিনেত্রী তথা সমাজকর্মী নাফিসা আলি। তিনি জানিয়েছেন, যেহেতু আপাতত অস্ত্রোপচার সম্ভব নয়, তাই তিনি আবার কেমোথেরাপি শুরু করছেন। কেমোথেরাপির পর থেকেই বদলে গিয়েছিল অভিনেত্রীর চেহারা। মাথায় এখন আর আগের মতো চুল নেই প্রাক্তন ভারতসুন্দরী নাফিসার। তবে সেই চেহারা নিয়েও আত্মবিশ্বাসী অভিনেত্রী। মাঝে কয়েকটা বছর ভালই ছিলেন। 

 

নাফিসা আলি1/11

নাফিসা আলি

নাফিসা আলি নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজের শরীরের কথা শেয়ার করেছেন। 

নাফিসা আলি2/11

নাফিসা আলি

নাফিসা আলি ১৯৭২ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন। এরপর ১৯৭৬ সালে তিনি 'ইভস উইকলি মিস ইন্ডিয়া' খেতাব জেতেন এবং একই বছর মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় রানার-আপ হন।

নাফিসা আলি3/11

নাফিসা আলি

তিনি ১৯৭৯ সালে শ্যাম বেনেগালের ছবি 'জুনুন'-এ শশী কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে 'মেজর সাব', এবং 'বেওয়াফা', 'লাইফ ইন এ... মেট্রো', 'গুজারিশ' ও 'ইয়ামলা পাগলা দিওয়ানা'-এর মতো ছবিতে অভিনয় করেন। এছাড়াও, তিনি মালায়ালম ছবি 'বিগ বি'-তে অভিনেতা মামুট্টির সাথে কাজ করেছেন।

নাফিসা আলি4/11

নাফিসা আলি

এরপর ২০০৯ সালের নভেম্বরে তিনি আবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং বলেছিলেন যে তিনি জীবনের জন্য কংগ্রেসে ফিরছেন। তবে, ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের অক্টোবরে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

নাফিসা আলি5/11

নাফিসা আলি

অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক জীবনও উল্লেখযোগ্য। ২০০৪ সালে তিনি দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অসফল হন। ২০০৯ সালে সঞ্জয় দত্তের অযোগ্য ঘোষণার পর তিনি সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে লোকসভা নির্বাচনে লড়েন। 

নাফিসা আলি6/11

নাফিসা আলি

তাকে সর্বশেষ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সুরজ বরজাতিয়ার ছবি 'উঁচাই'-তে দেখা যায়। এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া, নিনা গুপ্তা, সারিকা এবং ড্যানি ডেনজংপা।

নাফিসা আলি7/11

নাফিসা আলি

এ বার ফের অসুস্থ হয়ে পড়লেন। ক্যানসার দ্রুত ছড়াচ্ছে তাঁর শরীরে। একেবারে স্টেজ ফোর। এই পর্যায়ে এসে অস্ত্রোপচার আর সম্ভব নয়। তাই দ্রুত শুরু হবে কেমোথেরাপি। যদিও এ অবস্থায় মনের জোর হারাননি অভিনেত্রী।

নাফিসা আলি8/11

নাফিসা আলি

তিনি পেরিটোনিয়াল ক্যানসারে আক্রান্ত। এটি একটি বিরল ধরনের ক্যানসার। পেটের ভিতরের একটি পাতলা ঝিল্লি, অর্থাৎ পেরিটোনিয়ামে সৃষ্ট ক্যানসার, যা প্রায়শই অন্যান্য অঙ্গের ক্যানসার (যেমন ডিম্বাশয়, কোলন) থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে।

নাফিসা আলি9/11

নাফিসা আলি

নাফিসার তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। মায়ের এমন অবস্থা চিন্তায় তাঁরা। নাফিসা জানান, ছেলেমেয়েরা মাকে প্রশ্ন করছে, তিনি না থাকলে কে থাকবে ওঁদের সঙ্গে? 

নাফিসা আলি10/11

নাফিসা আলি

যদিও তিন ছেলেমেয়েকে নিজেদের বন্ধন আরও শক্তপোক্ত করার পরামর্শ দিয়েছেন। তবে ছেলেমেয়েদের নিয়ে অনেকটাই নিশ্চিন্ত তিনি। অসুস্থ হলেও মনের জোর হারাননি।

নাফিসা আলি11/11

নাফিসা আলি

নাফিসা বলেন, ‘পেট সিটি স্ক্যান হয়েছে। এই বয়সে অস্ত্রোপচার সম্ভব নয়। তাই কেমো নিতে হবে। বাঁচতে হবে। কারণ, নিজের জীবনটাকে বড় ভালবাসি আমি।’