Nepal Bloodshed: রাজপ্রাসাদের বাগানের বাদুড় থেকে ভীমেশ্বরের ঘাম! নেপালের রাজপরিবারের নির্মম হত্যালীলায় জড়িয়ে বহু অলৌকিক ঘটনা...
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নারায়ণহিতি প্যালেসে বয়ে যায় রক্তগঙ্গা! চোখের নিমেষে পড়ে যায় একের পর এক লাশ! হাড়হিম হত্যালীলায় কেঁপে ওঠে সারা নেপাল তাঁদের প্রিয় রাজার মর্মান্তিক হত্যাকাণ্ড শোকবিহ্বল হয়ে পড়ে নেপালবাসী।
2/9২০০১-এর ১ জুন, নেপালের রাজপ্রাসাদে ঘটে সেই ভয়াবহ দরবার হত্যাকাণ্ড। রাজকীয় ডাইনিং হলের মধ্যেই গুলি চালিয়ে রাজা বীরেন্দ্র, রানি ঐশ্বরিয়া সহ রাজ পরিবারের মোট ১০ জনকে একে একে খুন করেন যুবরাজ দীপেন্দ্র।
3/9কিন্তু কেন এই হত্যাকাণ্ড? এই ভয়াবহ হত্যালীলা পিছনে শুধু কি যুবরাজ দীপেন্দ্রর সঙ্গে মতবিরোধ নাকি গোরখনাথের অভিশাপ? নেপালের রাজা মহেন্দ্রর পর উত্তরাধিকার সূত্রে রাজা হন তাঁর বড় ছেলে বীরেন্দ্র।
4/9কাজের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন রাজা বীরেন্দ্র। বিষ্ণুর অবতার রূপে পূজিত হতে থাকেন নেপালি জনমানসে।
5/9হাভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাজা বীরেন্দ্র যুবরাজ থাকাকালীন আমোদপ্রমোদে গা না ভাসিয়ে পায়ে হেঁটে নেপাল পরিদর্শনে বেরন।
6/9রাজা বীরেন্দ্রর আমলেই নেপালের কূটনৈতিক সম্পর্কও নয়া মাত্রা পায়। ৪৬টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। কিন্তু সেই রাজারই মর্মান্তিক পরিণতি হয় ছেলে যুবরাজ দীপেন্দ্রর হাতে? কেন? শুধুই কি রাজা বীরেন্দ্রর পূর্ণ রাজতন্ত্র রদ করে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় মতবিরোধ?
7/9এই হত্যাকাণ্ডের রহস্য আজও উদ্ঘাটন হয়নি! ওদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে নানা লোককথাও। যেমন নারায়ণহিতি রাজপ্রাসাদের বাগানে হঠাৎই অস্বাভাবিক রকমভাবে কমে আসে বাদুড়ের সংখ্যা, যা নেপালে অশুভ বলে মনে করা হয়।
8/9সেইসঙ্গে অলৌকিক ঘটনাও ঘটে বলে জানা যায়! জানা যায়, নেপালের ভীমেশ্বর মহাদেবের মূর্তিটি নাকি ঘটনার ৪ মাস আগে থেকে অদ্ভূতভাবে ঘামতে থাকে। সেইসঙ্গে শোনা যায়, নেপালের প্রথম রাজা পৃথ্বী নারায়ণ শাহ নাকি পেয়েছিলেন গোরখনাথের অভিশাপ!
9/9ক্রুদ্ধ কুপিত যোগী তখন রাজাকে অভিশাপ দেন, তাঁর পায়ের যতগুলো আঙুলে দই লেগেছে, সেই ১০ প্রজন্ম পরই তাঁদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কাকতালীয়ভাবে রাজা বীরেন্দ্রই ছিলেন শাহ বংশের দশম রাজা।