New Baba Vanga's Doomsday Prophecy: মাত্র দু'দিন পরেই ভয়াবহ বিপর্যয়ের সেই অশুভ মুহূর্ত! জাপানি বাবা ভাঙ্গার পূর্বাভাসে কাঁপছে পৃথিবী...

New Baba Vanga Manga Artist Ryo Tatsuki's Prediction: বহু আলোচনা আগেই হয়ে গিয়েছে। যখনই প্রথম জানা গিয়েছিল বিষয়টি, সারা পৃথিবী আঁতকে উঠেছিল। আঁতকে ওঠার কারণও ছিল। কেন?

| Jul 02, 2025, 03:38 PM IST
1/7

৫ জুলাই ডুমসডে

নাম তাঁর রিও তাতসুকি। মাঙ্গা আর্টিস্ট। মানে, কার্টুন শিল্পী। তাঁকে ইদানীং নতুন বাবা ভাঙ্গা বলে ডাকা হয়। ৫ জুলাইতে ভয়ংকর কাণ্ড ঘটবে-- ভয়াবহ মাত্রার ভূমিকম্প ও তার জন্য এক হাড়হিম সুনামি ঘটবে, বলেছেন তিনি। তাঁর এই পূর্বাভাস নিয়ে খুবই উথালপাথাল চলছে। 

2/7

'দ্য ফিউচার আই স্য'

তাঁর বই 'দ্য ফিউচার আই স্য'তে তিনি এই কথা লিখেছেন। কিন্তু কেন? তাঁর প্রফেসি কি সত্যি হবেই, আগে কখনও হয়েছে? 

3/7

১ দ্বীপে ৫০০ কম্পন

হ্যাঁ, হয়েছে, করোনা নিয়ে তাঁর পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে। মিলেছে অনেক কিছু। যেমন, প্রিন্সেস ডায়ানার মৃত্যু। তা ছাড়া সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে। গত শনিবার পর্যন্ত জাপানের তোকারা দ্বীপে অন্তত ৫০০টি কম্পন অনুভূত হয়েছে! 

4/7

ডুববে শহর

কী বলেছেন তাতসুকি? তিনি বলেছেন, ভয়াল ভূমিকম্পের জেরে ঘটবে ভয়ংকর সুনামি। আর তাতে শহর সব ডুববে, সমুদ্র টগটব করে ফুটবে, সমুদ্রের ফেনায় ভরে উঠবে পৃথিবী। 

5/7

ভয়াল ঘটনাক্রম

তিনি তাঁর পূর্বাভাসে যে বিপর্যয়ের ঘটনা ব্যাখ্যা করেছেন, তাতে পরপর কতগুলি ঘটনাক্রমের কথা বলেছেন। 

6/7

ফাটবে সমুদ্রের তলদেশ

তবে, মূল যা বলেছেন, তা হল-- জাপান ও ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রের তলদেশ ফেটে যাবে। ফলে ভয়ংকর ঢেউ উঠবে। জাপানের দক্ষিণ-পশ্চিমে এমন সুনামি হবে, যা ২০১১ সালে যা হয়েছে, তার তিনগুণ ভয়াল! .

7/7

বছরে ১৫০০টি কম্পন

কেন বিশ্বাসযোগ্য তাতসুকির পূর্বাভাস? কারণ হল, জাপানের ভৌগোলিক অবস্থান। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত। যেটি খুবই ভূকম্পপ্রবণ অঞ্চল। টেকটোনিক প্লেটগুলি এখানে 'মিট' করে। আসলে জাপানে প্রতি বছরই ১৫০০টির মতো কম্পন অনুভূত হয়। যা সারা পৃথিবীতে যত কম্পন ঘটে তার ১৮ শতাংশ! ভাবা যায়! এ হেন জাপান তো ভূকম্পে-সুনামিতে  ধ্বংস হতেই পারে! আর তার প্রভাব পড়বে গোটা পৃথিবীতে।