Humans Ate their own Children: নরমাংস ভক্ষণ... খিদে পেলে নিজের সন্তানদেরই খেত বাবা-মা! মিলল ভয়ংকর প্রমাণ...

Written BySUDESHNA PAUL
Published: Oct 20, 2025, 05:48 PM IST|Updated: Oct 20, 2025, 05:55 PM IST

Humans Ate their own Children: শিশুকে খাওয়ার প্রমাণ পাওয়া অস্বাভাবিক।  নিজের বংশধরদের ভক্ষণের পাশাপাশি এই পূর্বপুরুষরা কীভাবে জীবনযাপন করতেন...

Humans Ate their own Children1/8

নরমাংস ভক্ষণ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষ খেত মানুষ! নিজের সন্তানদের খেত মানুষ! এমনই ভয়ংকর প্রমাণ খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা। 

Humans Ate their own Children2/8

নরমাংস ভক্ষণ...

স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পেয়েছেন যে মানুষের পূর্বপুরুষরা প্রায় ৮,৫০,০০০ বছর আগে নিজের শিশুদেরই খেতেন। 

Humans Ate their own Children3/8

নরমাংস ভক্ষণ...

উত্তর স্পেনের আতাপুয়েরকার গ্রান ডোলিনা গুহাস্থলে খনন করে, গবেষকরা ২ থেকে ৪ বছর বয়সী এক শিশুর ঘাড়ের হাড় খুঁজে পান, যেখানে স্পষ্ট এই শিশুর মুণ্ডচ্ছেদ করা হয়েছিল। 

Humans Ate their own Children4/8

নরমাংস ভক্ষণ...

কাতালান ইনস্টিটিউট অফ হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশন (IPHES) এর দলটি জানিয়েছে যে ঘাড়ের হাড়ে যে চিহ্ন পাওয়া গিয়েছে, তাতেই স্পষ্ট যে ওই শিশুটির শিরশ্ছেদ করা হয়েছিল। 

Humans Ate their own Children5/8

নরমাংস ভক্ষণ...

খুঁজে পাওয়া ওই শিশুর শরীরের অংশগুলি হোমো পূর্বপুরুষের, যাকে হোমো স্যাপিয়েন্স ও নিয়ান্ডারথাল উভয়েরই শেষ সাধারণ পূর্বপুরুষ বলে মনে করা হয়।

Humans Ate their own Children6/8

নরমাংস ভক্ষণ...

গবেষকদের মতে, যদিও আদিম মানুষের মধ্যে নরমাংস ভক্ষণের প্রমাণ সুপ্রতিষ্ঠিত, কিন্তু শিশুকে খাওয়ার প্রমাণ পাওয়া অস্বাভাবিক। আর এটাই আজ পর্যন্ত পাওয়া নরমাংস ভক্ষণের প্রাচীনতম প্রমাণ হতে পারে।

Humans Ate their own Children7/8

নরমাংস ভক্ষণ...

আধুনিক মানুষের তুলনায় সাধারত মোটা ও খাটো, পূর্বসূরী হোমোরা ১.২ মিলিয়ন থেকে ৮,০০,০০০ বছর আগে বেঁচে ছিল। তাদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ১,০০০ থেকে ১,১৫০ ঘন সেন্টিমিটারের মধ্যে। যা আজকের মানুষের গড় ১,৩৫০ ঘন সেন্টিমিটার মস্তিষ্কের আকারের চেয়ে ছোট।

Humans Ate their own Children8/8

নরমাংস ভক্ষণ...

গবেষকরা বলছেন, নিজের বংশধরদের ভক্ষণের পাশাপাশি এই পূর্বপুরুষরা কীভাবে জীবনযাপন করতেন, কীভাবে মারা যান, প্রায় ১০ লাখ বছর আগে মৃতদের সাথে কীভাবে আচরণ করা হত তা খতিয়ে দেখার জন্য আরও গবেষণা প্রয়োজন।