West Bengal Weather Update: নিম্নচাপের নতুন নজির রাজ্যে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই।
1/9অয়ন ঘোষাল: রাজ্যের উত্তরবঙ্গের ৩ জেলা বাদে সব জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কমলা সতর্কতা আগামী ৩ ঘণ্টার জন্য। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় গতকাল রাতে মুহুর্মুহু বজ্রপাত। বজ্রপাতের ঘনত্ব কোথাও কোথাও প্রতি মিনিটে ১২ থেকে ১৪ বার।
2/9উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে। চলতি মরশুমে ৪৩ দিনে এটি ত্রয়োদশ নিম্নচাপ। এক মরশুমে সর্বাধিক নিম্নচাপের নতুন নজির রাজ্যে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার।
3/9বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আজ মঙ্গলবার সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।
4/9কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।
5/9বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি চলার পর বৃষ্টির বিরতি। অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পরশু নিম্নচাপ পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ক্রমশঃ ঝাড়খন্ডের দিকে সরবে। ফলে শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলা বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না।
6/9নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা বাড়বে। সমুদ্র পৃষ্ঠে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
7/9উত্তরবঙ্গে এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় বিক্ষিতভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি। উত্তরের বাকি জেলায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
8/9শনিবার আরও কমে আসবে বৃষ্টির পরিমাণ। শনি এবং রবিবার বাংলায় কোথাও দুর্যোগের কোনও পূর্বাভাস নেই।
9/9কলকাতায় রাত থেকে এখনও পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া কলকাতায়। বৃষ্টি এবং মেঘলা আকাশের হাত ধরে কলকাতায় দিনের তাপমাত্রা ৩৪.২ থেকে কমে আজ ৩০ এর ঘরে নামবে। একই কারণে কাল রাতের তাপমাত্রা ২৭ থেকে নেমে ২৫.১ ডিগ্রি হয়েছে।