New Year 2026 Accident: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা... বর্ষবরণের পিকনিকে যাওয়ার পথেই পর্যটকবোঝাই গাড়ি... ২৬ জন...

Written BySUDESHNA PAUL
Published: Jan 01, 2026, 02:28 PM IST|Updated: Jan 01, 2026, 02:28 PM IST

Accident while going Picnic: হঠাৎই পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...1/5

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...

নকিব উদ্দিন গাজি: নতুন বছরের প্রথম দিনেই বড় বিপত্তি। বর্ষবরণের পিকনিক করতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। বকখালিতে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নয়নজুলিতে।

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...2/5

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর এলাকা থেকে একদল পর্যটক বকখালিতে পিকনিক করার উদ্দেশে চার চাকা গাড়িতে করে সংগ্রামপুর থেকে বকখালির উদ্দেশে রওনা দিয়েছিল। 

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...3/5

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...

কিন্তু বকখালি যাওয়ার সময় পথে হঠাৎই পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজের জন্য ছুটে আসেন স্থানীয়রা। 

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...4/5

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...

স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। এর পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। 

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...5/5

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা...

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নয়নজুলি থেকে তোলা হয়। দুর্ঘটনার জেরে ২৬ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।