Club Roof Collapsed: হাড়হিম! ক্লাবের ছাদ ভেঙে মৃত্যু প্রায় ১০০! আহত ১৫৫! বিখ্যাত এক গায়কও ধ্বংসস্তূপের নীচে...

Night Club Roof Collapsed Killing Nearly 100: মর্মান্তিক মৃত্যু! নাইট ক্লাবের ছাদ ধসে প্রায় ১০০ জনের মৃত্যু। আপাতত ৭৯ জনের খবর পাওয়া গিয়েছে।

| Apr 09, 2025, 01:19 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক ঘটনা! মর্মান্তিক মৃত্যু! ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে প্রায় ১০০ জনের মৃত্যু। আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ৫১ বছর বয়সী এক ব্যক্তির।

1/6

জেট সেট নাইট ক্লাব

নাইট ক্লাবটির নাম জেট সেট। সোমবার রাতে সেখানে তখন জনপ্রিয় এক গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। তখনই ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গিয়েছিল।

2/6

উদ্ধারকাজে ৪০০

ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারকাজে কাজ করছেন প্রায় ৪০০ জন উদ্ধারকারী। ধসে পড়া ছাদের নীচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে।

3/6

জনপ্রিয় নৈশ ক্লাব

জেট সেট সান্তো দোমিঙ্গো এলাকার একটি যথেষ্ট জনপ্রিয় নৈশ ক্লাব। সেখানে নিয়মিতই সোমবার সন্ধ্যায় ডান্স ও মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। ছাদ ধসে পড়ার সময় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

4/6

ধসে পড়ার আগের মুহূর্তে

ছাদ ধসে পড়ার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো মিলেছে। তাতে দেখা গিয়েছে, রুবি পেরেজ গান গাইছেন, মঞ্চের সামনে লোকজন বসে। কেউ কেউ আবার গানের তালে নাচছিলেন।

5/6

হট্টগোল-অন্ধকার-আর্তি

ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে-- মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ছাদের দিকে দেখিয়ে বলতে শোনা যাচ্ছে, সিলিং থেকে কিছু পড়ে গিয়েছে! ওই ব্যক্তি যে দিকটায় দেখাচ্ছিলেন, সেদিকে রুবি পেরেজও তাকাচ্ছিলেন। মাত্র ৩০ সেকেন্ডে বা তারও কম সময়ের মধ্যে হট্টগোল শোনা গেল। ভিডিয়োটি সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল। ভেসে এল আর্তি।

6/6

ভূমিকম্প?

কখন হয়েছিল ঘটনাটি? রাত একটার দিকে। পরে শোনা যায়, সেখানে উপস্থিত অনেকেই বলছিলেন, তাঁরা ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে!