Nipah Virus Outbreak: ১০০ জনই কোয়ারান্টিনে! মারাত্মক জুনোটিক ভাইরাসের আক্রমণে ভয়াবহ অবস্থা! নিপা আবহে নতুন করে...
Nipah Virus Outbreak 100 People Quarantined: পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে অন্তত ১০০ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ৫ জন এই ভাইরাসে আক্রান্ত, যার মধ্যে দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক!
|
Jan 23, 2026, 06:59 PM IST
1/9
জুনোটিক ভাইরাস

2/9
৫ জন নিপা-আক্রান্ত

photos
TRENDING NOW
3/9
৩০ জনের উপর কড়া নজরদারি

আক্রান্তদের তালিকায় রয়েছেন দু'জন নার্স, একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী। বারাসাতের এক বেসরকারি হাসপাতালে কর্মরত থাকাকালীন ওই নার্সরা সংক্রমিত হন। গত সোমবার প্রথম সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে পশ্চিমবঙ্গ সরকার ১০০ জনকে হোম কোয়ারান্টিনে পাঠিয়েছে, যাঁদের মধ্যে ৩০ জনের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
4/9
'প্রায়োরিটি প্যাথোজেন'

5/9
চিকিৎসা নেই

নিপা ভাইরাস কেন বিপজ্জনক? নিপা প্রাণী, যেমন, বাদুড় বা শূকরের থেকে মানুষে অথবা দূষিত খাবারের মাধ্যমে ছড়াতে পারে। এমনকি সরাসরি মানুষ থেকে মানুষেও এটি সংক্রমিত হতে পারে। এর কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। মূলত রোগীদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে 'সাপোর্টিভ কেয়ার' দেওয়া হয়।
6/9
রোগের লক্ষণ?

নিপার প্রাথমিক লক্ষণগুলি অনেকটা সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো হতে পারে। যেমন, জ্বর ও মাথাব্যথা, পেশির ব্যথা (Myalgia), বমি-বমি ভাব, গলা ব্যথা, অবস্থার বেশি অবনতি হলে হতে পারে: মাথা ঘোরা ও তন্দ্রাচ্ছন্নতা, মানসিক বিভ্রান্তি, তীব্র এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ, শ্বাসকষ্ট বা নিউমোনিয়া, খিঁচুনি এবং ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কোমায় চলে যাওয়ার মতো পরিস্থিতি।
7/9
চিকিৎসা ও সতর্কতা

8/9
উৎস ও প্রতিরোধ

9/9
ফ্যাটালিটি রেট

বিশ্বে নিপার ফ্যাটালিটি রেট ৭৫ শতাংশ! যে হার ইবোলার মতো ভয়ংকর রোগের থেকেও বেশি। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটা কম। প্রাথমিক ভাবে ভারত ও বাংলাদেশে নিপার ফ্যাটালিটি রেট ৫৮ শতাংশ। সেটাও কম নয়। বিপজ্জনকই। কেরালায় ২০১৮ সালে নিপা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছিল। সেখানে সেবার ২১টি মৃত্যু ঘটেছিল। তবে ভারত-বাংলাদেশ মিলিয়ে এখনও পর্যন্ত নিপায় মৃত্যু ঘটেছে ৫০ জনের। এখনও পর্যন্ত বিশ্বে নিপায় মোট মৃত্যু কত? সংখ্যাটা সাড়ে চারশোর কাছাকাছি। হিসেবটা ২০২৪ পর্যন্ত।
photos