No Rohit Sharma And Virat Kohli: বিরাট-রোহিতকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা ভারতের! দুই আইপিএল স্টারই হলেন দুই নতুন ওয়ানডে অধিনায়ক!
1/8অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইন্ডিয়া 'এ' দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখযোগ্য ভাবে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই ভারতীয় দলের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা!
2/8বিসিসিআই দুটি স্বতন্ত্র দল নির্বাচন করেছে। আইপিএল জয়ী আরসিবি নেতা, রজত পাটিদারকে প্রথম একদিনের ম্যাচে ভারত নেতা বেছে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দায়িত্ব তিলক ভার্মার কাঁধে। সমস্ত ম্যাচ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
3/8বর্তমানে এশিয়া কাপে অংশগ্রহণকারী তিলক ভার্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে প্রথম ওয়ানডেতে রাখা হয়নি। যা এশিয়া কাপ শেষ হওয়ার মাত্র দু'দিন পরে অনুষ্ঠিত হবে। তবে তাxরা দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলবেন। তিলক ভারতে ফিরে এসেই নেতৃত্ব দেবেন।
4/8শুভমন গিল, কেএল রাহুল এবং মহম্মদ সিরাজও দলে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের জন্য তাঁদের নির্বাচন করা হয়নি।
5/8প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ইন্ডিয়া 'এ' স্কোয়াড: রজত পাটিদার (অধিনায়ক), প্রভসিমরন সিং (ডব্লিউ কে), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য ও সিমরনজিত সিং।
6/8দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য ইন্ডিয়া 'এ' স্কোয়াড: তিলক ভার্মা (ক্যাপ্টেন), রজত পাটিদার (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরন সিং (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাংশ শেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (ডব্লিউকে), হর্ষিত রানা, অর্শদীপ সিং
7/8প্রথম ওয়ানডে হবে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ওয়ানডে হবে ৩ অক্টোবর ও সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ৫ অক্টোবর। প্রতিটি খেলাই দুপুর দেড়টা থেকে শুরু হবে।
8/8কোহলি এবং রোহিত উভয়ই, ২০২৫ সালের আইপিএলের পর থেকে মাঠের বাইরে রয়েছেন। দেশের জার্সিতে শেষবার মার্চে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দু'জনেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ওয়াডিআই-তেই তাঁরা এখনও খেলছেন। তবে শ্রেয়স আইয়ারের কথাও ফের ভাবা হল না অস্ট্রেলিয়া সিরিজের বিরুদ্ধে।