Pahalgam Terror Attack | Dilip Ghosh: 'পাকিস্তানের পতাকা পোড়ানোর পক্ষে আমি নই', কাদের নিশানা দিলীপের?
Pahalgam Terror Attack | Dilip Ghosh: পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে বিজেপি নেতা বলেন, এতদিন পাকিস্তানে ভারতের পতাকা পোড়ানো হত। এখন দেখুন কী অবস্থা!
1/6
পহেলগাঁও হামলা

2/6
চায়ে পে চর্চা

সোমবার বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের উল্টোদিকে সকালের চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই বিভিন্ন বিক্ষোভে পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে বিজেপি নেতা বলেন, এতদিন পাকিস্তানে ভারতের পতাকা পোড়ানো হত। এখন দেখুন কী অবস্থা! প্রতিবাদ করার বিভিন্ন রাস্তা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে পতাকা পোড়ানোর পক্ষে নই। সব দেশেরই একটা স্বাভিমান রয়েছে। কিন্তু কোনও দেশ যদি ভুল করে তার জন্য এই দেশের সরকার সেটা নেবেন। নরেন্দ্র মোদী সেটা নেবেন বলেই মনে হয়। -তথ্য-অরূপ লাহা
photos
TRENDING NOW
3/6
মন্ত্রী মোদীজির কুশপুত্তলিকা পোড়ান

4/6
শিক্ষক আন্দোলন

চাকরিহারা শিক্ষকরা এখন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা স্বস্তি পেয়েছেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, যাদের ক্লাস রুমে শিক্ষাদানের কাজ তারা আজ রাস্তায় বসে রয়েছেন। এতেই বোঝা যায় এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে। বাতিল হওয়া ৮০০০ অযোগ্য শিক্ষকদের মদত করতে গিয়ে তিনি ১৮ হাজার যোগ্য শিক্ষককে বলি দিলেন। এতে প্রমাণ হয় দুর্নীতি সরকার করেছে। -তথ্য-অরূপ লাহা
5/6
অশিক্ষক কর্মীদের ভাতা

অশিক্ষক কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য ভাতা নিয়ে দিলীপ বলেন, কোথা থেকে দিদিমনি এ টাকা দিচ্ছেন? দান ভর্তুকিতে রাজ্য চলে না, কলকারখানা তৈরি করে লোকেদের কাজ দিতে হবে। শিক্ষকরা ক্লাস ছেড়ে রাস্তায় বসে আছেন। অন্যদিকে হিন্দুরা নিজের জেলা ছেড়ে অন্য জেলায় পড়ে আছেন। এদিকেও হাহাকার ওদিকেও হাহাকার। -তথ্য-অরূপ লাহা
6/6
দীঘার জগন্নাথ মন্দির

photos